গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

ইউনূস শিক্ষা-স্বাস্থ্য ও অর্থনীতিকে ধ্বংস করেছে: মোমিন মেহেদী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:১৩ এএম ২০২৬
ইউনূস শিক্ষা-স্বাস্থ্য ও অর্থনীতিকে ধ্বংস করেছে: মোমিন মেহেদী
ছবি

গতকাল শুক্রবার রাজধানীর তোপখানার বিজয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী -ছবি সংগৃহীত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ইউনূস শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষা-স্বাস্থ্য ও অর্থনীতিকে ধ্বংস করেছে। তার শাসনামলে এসব কথা বারবার বললেও, বারবার রাজপথে ইউনূসের দুর্নীতির প্রতিবাদ করলেও গণমাধ্যম তাতে গুরুত্ব দেয়নি, যদি তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতো, তাহলে আর দেশের এত ক্ষতি হতো না।

ইউনূস ও তার উপদেষ্টাদের দুর্নীতির তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিতে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর তোপখানার বিজয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা তার বক্তব্যে বলেন, ৩৬ জুলাইতে যারা থানা পুড়িয়ে-পুলিশ জ¦ালিয়ে-সহযোদ্ধাদেরকে বধ করেছে, ষড়যন্ত্রের রাজনীতিকে আশ্রয়-প্রশ্রয় দেয়াসহ শত শত দুর্নীতির কারণে ইউনূস-শিক্ষার্থী গংদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করানো উচিৎ।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, জাতীয় শ্রমিকধারার আহবায়ক বাবুল মিয়া প্রমুখ। নেতৃবৃন্দ এসময় আরো বলেন, আসিফ নজরুল, সজিব ভূঁইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আদিলুর রহমান খান, শেখ বশির, খলিলুর রহমান, সৈয়দা রেজওয়ানা, শারমিন মুর্শিদ, ফাওজুল কবির খান, মেজর জাহাঙ্গীর, কেএম খালিদসহ সকল উপদেষ্টার অপরাধ-দুর্নীতির তদন্ত করে বিচারের আওতায় আনুন। তা না হলে দেশের মানুষ সরকারকে ক্ষমা করবে না।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নিকৃষ্ট দেশবিরোধী ও তাদের সমর্থকরা রাজনীতির নামে মানুষের আবেগ নিয়ে খেলে ক্ষমতায় আসার যে চেষ্টা স্বাধীনতার পর থেকে করে আসছে, তারই বহিঃপ্রকাশ ৩৬ জুলাইতে ঘটেছে। যে কারণে আজ জাতির সামনে সেই পুরোনো শকুন নোংরা রাজনৈতিক নকশা আঁকছেন। সেই নকশার সূত্রতায় দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের দ্বারা পরিচালিত সেই স্বাধীনতা বিরোধী দলগুলো থেকে ৭৪ জন সংসদে যাওয়ারও ব্যবস্থা করেছে। শুধু কি এখানেই শেষ, সংসদে গিয়ে তারা বলছে- ‘জুলাই যেখানে সেখানে মুক্তিযুদ্ধেও ইতিহাস প্রয়োজন নেই। এমতবস্থায় আমরা দেশ বিরোধী এই দলগুলোর নিবন্ধন যেমন বাতিল চাই, ঠিক তেমনি একাত্তরে ও চব্বিশে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তিও চাই।
সানা/আপ্র/৪/৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ নেতা
০৫ অক্টোবর ২০২৬

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ নেতা

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির তিন সদস্...

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
০৫ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা...

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ
০৩ অক্টোবর ২০২৬

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে আমরা...

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির হওয়ার পর প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগ করার কারণে ফাঁসি হলেও দল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে