গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়: রুমিন ফারহানা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২৩:২৮ এএম ২০২৬
বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়: রুমিন ফারহানা
ছবি

ছবি সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সর্ষের মধ্যে ভূত হয়ে সরকারের কোনো অংশ যদি নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে চায়।’


শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শরীফপুর আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীফপুর আইডিয়াল হাই স্কুল মাঠে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

 

নির্বাচনের পরিবেশ ঠিক করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আর যেন একটি গুলিও না চলে, সে ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকারকেই দায়িত্ব নিয়ে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যেন অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ডে সব দল-মতের মানুষ নির্বাচনে অংশ নেয়।’


তিনি আরো বলেন, ‘গত নভেম্বর মাসে চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে এবং গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে। এসব গুলি করে আহত করার ঘটনার সুষ্ঠু তদন্ত সরকারকে করতে হবে।


ইতিমধ্যেই হাদির ওপর হামলাকারীর ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, সরকার চাইলে এসব নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যে ধরতে পারে। তাই সরকারকে বলব— আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী মাঠে আছে। তাই দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।’


রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচনকে ঘিরে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে রাজনৈতিক সরকার আসার পথে বাধা তৈরি করতে চায় বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে।’


অনুষ্ঠানে শরীফপুর আইডিয়াল হাই স্কুলের সভাপতি মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন, শরীফপুর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। 


এসি/আপ্র/১৪/১২/২০২৫


সংশ্লিষ্ট খবর

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের
২৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের

জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও কারাব...

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার প্...

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান

বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন
২৩ সেপ্টেম্বর ২০২৬

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই