গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফ্যাসিবাদী আমলের মিথ্যা ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ বয়ান নতুন করে ছড়ানো হচ্ছে: বিএনপি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:৩৯ এএম ২০২৬
ফ্যাসিবাদী আমলের মিথ্যা ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ বয়ান নতুন করে ছড়ানো হচ্ছে: বিএনপি
ছবি

সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন

ফ্যাসিবাদী আমলের পুরোনো মিথ্যা ও প্রতারণামূলক ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ বয়ান নতুন করে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা পরিকল্পিতভাবে এই অপপ্রচারের দায়িত্ব নিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন এ কথা বলেন। রাজধানীর গুলশান-২ নম্বরে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহদী আমীন বলেন, জাতীয়ভাবে প্রমাণিত সত্য হলো বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে। তিনি বলেন, ২০০১ সালের অক্টোবরে বিএনপি সরকার গঠনের সময় একটি আন্তর্জাতিক সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল ০.৪, যা আগের সরকারের সময়কার দুর্নীতির প্রতিফলন। পরবর্তী সময়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং সুশাসনের কারণে ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছাড়ার সময় সেই স্কোর বেড়ে ২.০-এ উন্নীত হয়।

মাহদী আমীন আরো বলেন, যে রাজনৈতিক দলটি এখন দুর্নীতির অভিযোগ তুলছে, তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারের অংশ ছিল। সে সময় তাদের মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। কিন্তু তখন তারা দুর্নীতির বিষয়ে কোনো আপত্তি বা মন্তব্য করেনি। বর্তমানে নির্বাচনী মাঠে এসে একই দল ফ্যাসিবাদী প্রোপাগান্ডার ধারাবাহিকতা বজায় রাখছে, যা রাজনৈতিক দ্বিচারিতার শামিল।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে মাহদী আমীন বলেন, নির্বাচন কমিশন ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহের বিষয়ে যে সতর্কতা জারি করেছে, বিএনপি সেটিকে ইতিবাচকভাবে দেখছে। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করে এনআইডি সংগ্রহ, চাঁদা বা উপহার দেওয়ার মতো কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে নির্বাচন কমিশনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে। জান্নাতের প্রলোভন দেখানো, কোরআন শরিফে শপথ করানো এবং বিকাশে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়ার মতো ঘটনা ঘটছে। মাহদী আমীনের ভাষায়, যারা নিজেরাই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, তারাই আবার দুর্নীতির গল্প শোনাচ্ছে-এটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করে।

বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা প্রসঙ্গে মাহদী আমীন বলেন, এই দুটি সিদ্ধান্ত ইতিমধ্যেই রাষ্ট্রীয় পর্যায়ে অনুমোদিত এবং প্রশাসনিক প্রক্রিয়ায় রয়েছে। বিদ্যমান সিদ্ধান্তকে নতুন প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া নওগাঁর সাপাহার উপজেলায় ধানের শীষের পক্ষে প্রচারে অংশ নেওয়ার কারণে এক মসজিদের মুয়াজ্জিনকে চাকরি থেকে অব্যাহতির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁকে পুনর্বহালের দাবি জানান মাহদী আমীন। সিলেটে এক প্রার্থীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংসদ সদস্য প্রার্থীর অনুমতি ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারবে না, এ ধরনের বক্তব্য অসাংবিধানিক ও কর্তৃত্ববাদী মনোভাবের বহিঃপ্রকাশ।
পাঁচ নেতাকে বহিষ্কার: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, পাবনা জেলার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান লেবু এবং চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সানা/মেহেদী/আপ্র/২৮/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত
২৮ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত

রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড...

এই স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়
২৮ সেপ্টেম্বর ২০২৬

এই স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়

এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা এমপি হাসনাতের
২৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা এমপি হাসনাতের

চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধে বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন এবং গ...

কোন খাতের ওপর কখন আক্রমণ হবে, জাতি উদ্বিগ্ন: গোলাম পরওয়ার
২৮ সেপ্টেম্বর ২০২৬

কোন খাতের ওপর কখন আক্রমণ হবে, জাতি উদ্বিগ্ন: গোলাম পরওয়ার

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে দেওয়া এবং ইসিবি চত্বর এলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে