গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেনু

জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫৭ এএম ২০২৬
জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ
ছবি

ছবি সংগৃহীত

ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফেক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত জোটের ভোলা-১ সদর আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আপনারা আমাকে বিশ্বাস করবেন। এর আগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আমার বাবার ওপর বিশ্বাস করেছিলেন। এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না।

পার্থ বলেন, বেহেশত-দোজখের মালিক আল্লাহ। ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফেক। কেউ যদি বিশ্বাস করেন একখানা ভোট দিলে জান্নাতে যাবে তাহলে সে শিরক করল। এ ধরনের কেউ আপনাদের কাছে আসলে আপনারা উল্টো তাদেরকে বলে দিবেন- আপনারা ভোট চান অসুবিধা নাই, কিন্তু ধর্মকে বিক্রি করবেন না, কেয়ামতকে ভয় করেন। নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বেশি বড়।

তিনি আরো বলেন, আমি শেখ হাসিনার চো‌খে চোখ রে‌খে চোরগু‌লোর বিরুদ্ধে কথা বলেছি, চোরগু‌লো‌কে একে একে খুঁজে বের করেছি। আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যখন মামলা হয় তখন আমিই প্রথম বলেছি বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেত্রী খা‌লেদা জিয়া।

১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গরুর গাড়ি মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রতিটি প্রার্থীই আপনাদের কাছে এসে বলবে ভোলা-বরিশাল সেতু, মে‌ডিকেল কলেজ, গ্যাস ও বিদ্যুৎ দেবো। আমিও একই কথা বলবো। কিন্তু আপনারা বিশ্বাস করেন কোন প্রার্থীকে, এটাই বড় কথা। আমি আপনাদের ভোটে এমপি হয়ে সংসদে গেলে প্রথম দিনই ভোলা-বরিশাল সেতুর বিষয়ে সংসদ গরম করে ফেলব। ‌ভোলা-বরিশাল সেতু, বরিশাল কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব।

দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর র‌শিদ দেওয়ানের সভাপতিত্বে এসময় আ উপস্থিত ছিলেন- জেলা বিএনপির শ‌ফিউল রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর শফিউল, ত‌রিকুল ইসলাম কায়েদ, সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতা‌ছিন বিল্লাহ প্রমুখ।

এসি/আপ্র/২৮/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এনসিপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত রাজপথ, মুখোমুখি বিএনপি-পুলিশ
২৯ জুলাই ২০২৬

এনসিপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত রাজপথ, মুখোমুখি বিএনপি-পুলিশ

হবিগঞ্জে ১৪৪ ধারা, চট্টগ্রামেও সংঘর্ষ

রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসছে বিএনপি
২৯ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসছে বিএনপি

নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। দলটি...

৩০ লাখ শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা ইতিহাস বিকৃতি: লতিফ সিদ্দিকী
২৯ জুলাই ২০২৬

৩০ লাখ শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা ইতিহাস বিকৃতি: লতিফ সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের...

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না: আখতার হোসেন
২৭ জুলাই ২০২৬

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে