গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

পূর্ণ সক্ষমতায় ফিরতে ফের বন্ধ হবে এলএনজি টার্মিনাল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৪৯ এএম ২০২৬
পূর্ণ সক্ষমতায় ফিরতে ফের বন্ধ হবে এলএনজি টার্মিনাল
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে সেটি আবারো সাময়িকভাবে বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে গ্যাস সংকটের অন্যতম কারণ মহেশখালীর এফএসআরইউটি বিকল হয়ে থাকা। একটি বয়লারের কার্যক্রম চালু করা হয়েছে। তবে পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমানে যে বয়লারটি দিয়ে গ্যাস উৎপাদন হচ্ছে, সেটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে।

তিনি বলেন, এফএসআরইউটি পূর্ণ সক্ষমতায় চালু করতে কয়েক দিন সাময়িকভাবে বন্ধ রাখতে হলে ওই সময়ে সারা দেশে আবারো তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে। এর আগে এফএসআরইউটি বন্ধ থাকায় দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গিয়েছিল। এতে আবাসিক, সিএনজি ও শিল্পসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক চরম গ্যাস সংকটে পড়েন।

তবে ঠিক কবে নাগাদ মেরামতের জন্য এফএসআরইউটি আবার বন্ধ করা হবে, সে বিষয়ে প্রতিমন্ত্রী কোনো নির্দিষ্ট সময় জানাননি।

এদিকে দেশে নতুন ও বড় পরিসরের এলএনজি টার্মিনাল স্থাপনে একটি বিদেশি বেসরকারি উদ্যোক্তা গোষ্ঠী আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তবে ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, উদ্যোক্তা গোষ্ঠীটির প্রতিনিধিরা সরকারের সঙ্গে বৈঠক করেছেন এবং বড় পরিসরে এলএনজি টার্মিনাল স্থাপনে আগ্রহ দেখিয়েছেন। সরকার তাদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব চেয়েছে। প্রস্তাব পাওয়ার পর তা যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সেমিনারে বর্তমান গ্যাস সংকট মোকাবিলায় এলএনজি আমদানি, গ্রহণ ও সরবরাহের অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

নতুন এফএসআরইউ প্রকল্প নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট কোম্পানির প্রকল্প সরাসরি অনুমোদন করা হয়নি। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, প্রকল্পটি সরকারি পর্যায়ে অথবা সরকার-টু-সরকার পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকার-টু-সরকার পদ্ধতিতে কাজ করার জন্য যোগ্য প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়েছে। এরপর সংক্ষিপ্ত তালিকার ভিত্তিতে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

দ্রুত প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন থেকেই সরকার-টু-সরকার পদ্ধতি বেছে নেওয়া হয়েছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে বিস্তারিত প্রস্তাব চাওয়া হয়েছে। প্রস্তাব পাওয়ার পর সরকার দরকষাকষি করবে। আলোচনা সন্তোষজনক হলে তবেই চুক্তির পর্যায়ে যাওয়া হবে।

তবে কোনো প্রকল্প বাস্তবায়নে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন প্রতিমন্ত্রী।

এসি/আপ্র/১১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে