গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল সংসদে পাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৪৫ এএম ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল সংসদে পাস
ছবি

ছবি সংগৃহীত

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ খুলে দিয়ে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল–২০২৬’ পাস হয়েছে। এর মধ্য দিয়ে ২০০১ সালে প্রণীত ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রহিত হলো।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি পাসের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ২০০১ সালের ১৫ জুলাই আইন গেজেট আকারে প্রকাশ করা হলেও দীর্ঘ সময়েও এর কার্যক্রম শুরু হয়নি। নতুন আইন কার্যকর হলে ওই আইনটি বাতিল হয়ে যাবে।

বিলটি জনমত যাচাইয়ের জন্য প্রচার এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য। তবে বিলের ওপর আলোচনা শেষে এসব প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতার আলোকে বগুড়ায় শুধু বিজ্ঞান ও প্রযুক্তি নয়, জ্ঞান-বিজ্ঞানের বিস্তৃত ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরির প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যেই নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

সংসদে আলোচনায় অংশ নিয়ে সদস্যরা বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান। তবে তারা শিক্ষার মান, গবেষণা, শিক্ষক নিয়োগ এবং প্রশাসনিক কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রছুল বলেন, ২০০১ সালে আইন হওয়ার পরও বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়নি। এবার কার্যক্রম শুরু হলে শিক্ষক নিয়োগে দলীয় বিবেচনার পরিবর্তে যোগ্যতা ও মানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন নাহার বলেন, মানুষ এখন শুধু কাগজে থাকা বিশ্ববিদ্যালয় দেখতে চায় না। তারা এমন প্রতিষ্ঠান চায়, যা কর্মসংস্থান সৃষ্টি করবে, গবেষণার সুযোগ বাড়াবে এবং উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ প্রশ্ন তোলেন, সরকার যখন কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে, তখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে সাধারণ বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে।

নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকসের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে সাধারণ বিশ্ববিদ্যালয় করার বিষয়টি আরো পর্যালোচনার দাবি রাখে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, সরকার পরিবর্তনের পর নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিযোগিতা দেখা যায়। এসব প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ হলে শিক্ষার মান নিশ্চিত করা কঠিন হবে।

তিনি বলেন, দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও আন্তর্জাতিক মানের র‌্যাংকিং ও গবেষণায় বাংলাদেশের অবস্থান এখনও সন্তোষজনক নয়।

আলোচনা শেষে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নাকচ করে সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল–২০২৬’ পাস করা হয়।
সানা/আপ্র/১৫/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন
১৪ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম...

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি
১৪ অক্টোবর ২০২৬

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন দখলমুক্ত ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে যুক্ত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি
১৪ অক্টোবর ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ বাংলাদেশি। তাদের মধ্যে য...

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর ২০২৬

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে তিন অনুপ্রেরণাদায়ী মানুষের কথা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে