গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

হাম ও উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ৭ প্রাণহানি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:৩২ এএম ২০২৬
হাম ও উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ৭ প্রাণহানি
ছবি

ফাইল ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গে ছয় জন মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ৬৭১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৬৮ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৩ হাজার ২৪৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১২২ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৯৬ হাজার ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৩৮৩ জন।
সানা/আপ্র/১৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জ্বর হওয়ার আগেই ফ্লু টিকা নেওয়ার সময়
২০ অক্টোবর ২০২৬

জ্বর হওয়ার আগেই ফ্লু টিকা নেওয়ার সময়

স্বাস্থ্য প্রতিদিন===

প্রতিদিন একই কাঁধে ব্যাগ? অজান্তেই বাড়ছে শরীরের সমস্যা
২০ অক্টোবর ২০২৬

প্রতিদিন একই কাঁধে ব্যাগ? অজান্তেই বাড়ছে শরীরের সমস্যা

বাড়ি থেকে বেরোনোর সময় কাঁধে ব্যাগ ঝুলিয়ে নেওয়া প্রতিদিনের অভ্যাস। অফিসের ল্যাপটপের ব্যাগ হোক কিংবা ব...

যে কারণে আমড়া খাবেন
২০ অক্টোবর ২০২৬

যে কারণে আমড়া খাবেন

টক-মিষ্টি স্বাদের আমড়া অনেকেরই প্রিয় ফল। লবণ-মরিচ দিয়ে কাঁচা আমড়া খাওয়া হোক কিংবা আচার, সালাদ বা জুস...

গর্ভাবস্থায় ব্যায়াম? জেনে নিন কখন বন্ধ করা উচিত
২০ অক্টোবর ২০২৬

গর্ভাবস্থায় ব্যায়াম? জেনে নিন কখন বন্ধ করা উচিত

ব্যায়াম গর্ভাবস্থার একটি কার্যকরী অংশ হতে পারে, যদি গর্ভাবস্থা জটিলতামুক্ত থাকে এবং সেটি হবু মায়ের জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই