গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:০৩ এএম ২০২৬
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
ছবি

ছবি সংগৃহীত

সারাদেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া অসদুপায় অবলম্বনের (নকল) দায়ে দেশের বিভিন্ন কেন্দ্রে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরীক্ষক বা পরিদর্শক বহিষ্কৃত হননি।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মাজীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্থ বিদেশের আটটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আমিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে পরীক্ষার এই পরিসংখ্যান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন। এর মধ্যে ১ হাজার ৬২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ২.০১ শতাংশ।


প্রথম দিনে সাধারণ বোর্ডের অধীনে অসদুপায় অবলম্বনের জন্য ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

তবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

বোর্ডভিত্তিক উপস্থিত ও অনুপস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে—৩ হাজার ৯৭১ জন (অনুপস্থিতির হার ১.৫৮ শতাংশ)।

এছাড়া রাজশাহীতে ২ হাজার ৪৯৭ জন (২.২১ শতাংশ), কুমিল্লায় ১ হাজার ৭৯৫ জন (১.৯১ শতাংশ), যশোরে ২ হাজার ৭৮ জন (২.৩৯ শতাংশ), চট্টগ্রামে ১ হাজার ৩৪০ জন (১.৪৩ শতাংশ), সিলেটে ১ হাজার ১২৭ জন (১.৯৪ শতাংশ),

বরিশালে ১ হাজার ৩৪৬ জন (২.৫৬ শতাংশ), দিনাজপুরে ১ হাজার ৯৩৭ জন (২.১৩ শত্রুর) এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন (২.০৫ শতাংশ) পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আজ কুরআন মাজীদ পরীক্ষায় মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬০টি কেন্দ্রে অংশগ্রহণ করেছে ৮০ হাজার ৬৫৩ জন।

অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী, যেখানে অনুপস্থিতির হার ৫.২৬ শতাংশ। এই বোর্ডে নকলের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় মোট ৮৩ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১১টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে ৮০ হাজার ৬০৩ জন।

অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৩ জন শিক্ষার্থী, যার শতকরা হার ৩.৬৭ শতাংশ। কারিগরি বোর্ডেও অসদুপায় অবলম্বনের জন্য ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কৃত করা হয়েছে।

সব মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১০ লাখ ১২০ জন।

ডিসি/আপ্র/০২/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী
২১ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান এ...

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরো চার প্লাটুন
২১ নভেম্বর ২০২৬

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরো চার প্লাটুন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন ব...

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
২১ নভেম্বর ২০২৬

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।তি...

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি
২১ নভেম্বর ২০২৬

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে