গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৪ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৪৭ এএম ২০২৬
বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর
ছবি

বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)। এটি চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁও টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপের পর ভাঙচুর শুরু হয়।

হঠাৎ এমন আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েন বিটিআরসির কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইটপাটকেল ছুড়ছে। এতে ভবনের বিভিন্ন কাচ ভেঙে গেছে। ছুটি হওয়ার পরেও আমরা কেউ বের হতে পারছি না।

এ বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শামীম মোল্লা গণমাধ্যমকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিটিআরসি ভবনে অবস্থান নিয়েছিলাম এনইআইআর চালুর বিষয়ে কথা বলতে। কিন্তু ব্যবসায়ীদের মধ্যে তৃতীয় পক্ষের লোকজন ঢুকে এই হামলা চালিয়েছে। আমিসহ ব্যবসায়ী নেতারা যারা ভাংচুর চালিয়েছে তাদের থামাতে চেষ্টা করি, কিন্তু তারা আমাদের উপেক্ষা করে এই কাজ করেছে। তাদেরকে আমরা ব্যবসায়ী হিসেবে চিনি না।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ- কমিশনার ইবনে মিজান জানান, ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে, ইটপটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।

এনইআইআর কার্যক্রম চালু মধ্য দিয়ে দেশের নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধ করা হবে। এর আগে ফোন ব্যবসায়ীদের দাবির মুখে অবিক্রিত বা স্টকে থাকা মুঠোফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। বুধবার (৩১ ডিসেম্বর) সেই সময়সীমা শেষ হয়েছে।

ওআ/আপ্র/০১/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানালো জামায়াত
২৯ সেপ্টেম্বর ২০২৬

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানালো জামায়াত

বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখায় চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রতি কৃ...

ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, সৎ বাবার মৃত্যুদণ্ড
২৯ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, সৎ বাবার মৃত্যুদণ্ড

ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় সপ্তম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার মামলায় তার সৎ বাবা জ...

‘অসমাপ্ত আত্মজীবনী’ রাখায় ইউপিএল বিক্রয়কেন্দ্রে হট্টগোল, দুই কর্মী হেনস্তা
২৯ সেপ্টেম্বর ২০২৬

‘অসমাপ্ত আত্মজীবনী’ রাখায় ইউপিএল বিক্রয়কেন্দ্রে হট্টগোল, দুই কর্মী হেনস্তা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির ঘটনায় প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্...

তারেক রহমানের দিল্লি সফরে তাড়াহুড়ো নেই, ইতিবাচক দুই পক্ষ
২৯ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের দিল্লি সফরে তাড়াহুড়ো নেই, ইতিবাচক দুই পক্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তাড়াহুড়ার কোনো কারণ দেখছেন না ঢাকায় নিযুক্ত ভারতের হাইকম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে