গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে যানবাহনের চাপ, রেকর্ড টোল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬ পিএম, ২৬ মে ২০২৬ | আপডেট: ১৯:৪১ এএম ২০২৬
ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে যানবাহনের চাপ, রেকর্ড টোল
ছবি

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয়েছে -ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দুই গুরুত্বপূর্ণ সেতু পদ্মা ও যমুনা সেতুতে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে অতীতের মতো বড় ধরনের যানজট ছাড়াই নির্বিঘ্নে চলাচল করছেন যাত্রীরা। গত ২৪ ঘণ্টায় সেতু দুটিতে প্রায় ৯৭ হাজার ২৫৪টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৮ কোটি ৪৮ লাখ ৫১ হাজার ১০০ টাকা।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন চলাচল করেছে। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন পারাপার হয়েছে। সেখান থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। সব মিলিয়ে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

এদিকে যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সময়ে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ২ হাজার ৬০০ টাকা। অপরদিকে ঢাকামুখী ২১ হাজার ৬০টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে এবং ৪৫ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে প্রতি তিন সেকেন্ডে ১০টি যানবাহন টোল দিয়ে সেতু পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য তিনটি পৃথক লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি জানান, যানজট নিয়ন্ত্রণে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিশেষ বাস থামানোর স্থান নির্মাণ করা হয়েছে। সেখানে একসঙ্গে ১০ থেকে ১৫টি বাস অবস্থান করতে পারায় টোল প্লাজার প্রবেশমুখে দীর্ঘ সারি বা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না।

অন্যদিকে যমুনা সেতুতে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল চলাচলের জন্য পৃথক দুটি করে বুথ রয়েছে।

সকাল থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং যমুনা সেতু মহাসড়কে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের চাপ থাকলেও কোথাও উল্লেখযোগ্য যানজট দেখা যায়নি। যাত্রীরা বলছেন, টোল আদায়, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতার কারণে এবার ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলগামী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নভাবেই সম্পন্ন হবে।
সূত্র: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, যমুনা সেতু কর্তৃপক্ষ
সানা/আপ্র/২৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
১৪ অক্টোবর ২০২৬

এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এলজিপির দাম নির্ধারণে আগামী ২৯ অক্ট...

এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ অক্টোবর ২০২৬

এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কোনো অভিয...

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির
১৪ অক্টোবর ২০২৬

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি...

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৪ অক্টোবর ২০২৬

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন আগামী ২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে