গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

খামারে সাফল্য

চার বন্ধুর পাঁচ গরু থেকে চারশো কোরবানির গরু লক্ষ্য

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ১০:৪০ এএম ২০২৬
চার বন্ধুর পাঁচ গরু থেকে চারশো কোরবানির গরু লক্ষ্য
ছবি

জনতা ডেইরী এন্ড এগ্রো ফার্ম’ আসন্ন কোরবানিতে প্রায় চারশো গরু বিক্রির লক্ষ্য নিয়ে এগোচ্ছে -ছবি সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় পাঁচটি গরু দিয়ে শুরু করা একটি খামার এখন দাঁড়িয়েছে দেড় শতাধিক গরুর সমন্বিত খামারে। চার বন্ধুর যৌথ উদ্যোগে গড়ে ওঠা ‘জনতা ডেইরী এন্ড এগ্রো ফার্ম’ আসন্ন কোরবানিতে প্রায় চারশো গরু বিক্রির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

২০১৯ সালে করোনা মহামারিতে চাকরি হারিয়ে দিশাহারা হয়ে পড়েন শাহিদুল ইসলাম শাকিল। পরে তিন বন্ধু ফারুক, রাজু ও হালিমকে সঙ্গে নিয়ে তিনি গরুর খামার শুরু করেন। মাত্র ১০ থেকে ১২ লাখ টাকা বিনিয়োগে পাঁচটি গরু দিয়ে শুরু হওয়া এই উদ্যোগ এখন প্রায় দেড় কোটি টাকার খামারে পরিণত হয়েছে।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া এলাকার হারোপাড়া মহল্লায় ২০ শতাংশ জমির ওপর গড়ে ওঠে মূল খামার। পরে আরো ২০ শতক জমিতে তিনটি শেড নির্মাণ করে খামার সম্প্রসারণ করা হয়। বর্তমানে সেখানে দেশি ও শাহিওয়াল জাতের শতাধিক ষাঁড় ও গাভি পালন করা হচ্ছে।

উদ্যোক্তারা জানান, সারাবছর গাভি ও বাছুর বিক্রির পাশাপাশি কোরবানিকে কেন্দ্র করে বড় পরিসরে ষাঁড় প্রস্তুত করা হয়। এ খামারে বর্তমানে প্রায় ১৫ জনের কর্মসংস্থান হয়েছে।

খামারের অন্যতম উদ্যোক্তা শাকিল জানান, মাসিক খরচ এখন গরুর খাবার ও কর্মীদের বেতন মিলিয়ে ছয় লাখ টাকার বেশি। তবে নিয়মিত বিক্রি ও কোরবানির মৌসুমে বড় আয়ের সম্ভাবনা তৈরি হয়।

তিনি বলেন, প্রতিমাসে গড়ে শতাধিক গাভি ও বাছুর বিক্রি হয় এবং ব্যয় বাদে বছরে উল্লেখযোগ্য লাভ আসে। আসন্ন কোরবানিতে তিন থেকে আট মণ ওজনের চারশোর বেশি ষাঁড় বিক্রির লক্ষ্য রয়েছে। খামারের আরেক স্বত্বাধিকারী রাজু জানান, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর ভিডিও প্রকাশ করেন, ফলে ক্রেতারা অনলাইনে দেখে সরাসরি খামারে আসেন। দূর থেকে আসা ক্রেতাদের জন্য থাকার ও খাওয়ার ব্যবস্থাও রাখা হয়। খামার থেকে গরু কিনতে আসা ক্রেতারাও সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, দেশি জাতের পাশাপাশি উন্নত জাতের গরুর মানও ভালো।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে চার মাস মেয়াদি গরু মোটাতাজাকরণ অনুসরণ করায় এই খামার দ্রুত সফলতা পেয়েছে। সঠিক পদ্ধতি মেনে খামার পরিচালনায় প্রাণিসম্পদ দপ্তর সহায়তা দিয়ে আসছে বলেও জানান তিনি।
সানা/আপ্র/১৬/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে