গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

টানা ২২ মাস বেতন বন্ধ

কর্মবিরতিতে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক কলেজে অচলাবস্থা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ১৬:৫৮ এএম ২০২৬
কর্মবিরতিতে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক কলেজে অচলাবস্থা
ছবি

টানা ২২ মাস ধরে বেতন-ভাতা না পাওয়ার প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৭ জন শিক্ষক ও চিকিৎসক -ছবি সংগৃহীত

টানা ২২ মাস ধরে বেতন-ভাতা না পাওয়ার প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৭ জন শিক্ষক ও চিকিৎসক। এতে দেশের একমাত্র সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজটিতে পাঠদান ও চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গত ১০ মে থেকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত হাসপাতালটিতে রোগী সংখ্যা কমে গেছে। একই সঙ্গে চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ২৫০ জন শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষক ও চিকিৎসকদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই থেকে তারা কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে বেতন ছাড়াই পাঠদান, চিকিৎসাসেবা ও প্রশাসনিক দায়িত্ব পালন করলেও আর্থিক সংকটের কারণে শেষ পর্যন্ত কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক সোহরাব হোসেন জানান, ইউনানি ও আয়ুর্বেদিক দুই শাখা মিলিয়ে মোট ৩৭ জন শিক্ষক ও চিকিৎসক প্রকল্পভিত্তিক নিয়োগে কাজ করছেন। কেউ কেউ ছয় থেকে বারো বছর ধরে দায়িত্ব পালন করছেন। তাদের দাবি, নবম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পেলেও দীর্ঘদিন ধরে পদ রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি।

তিনি আরো বলেন, দীর্ঘ সময় বেতন না পেয়েও তারা এতদিন ক্লাস ও চিকিৎসাসেবা চালিয়ে গেছেন, কিন্তু এখন পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।

কলেজ সূত্রে জানা যায়, প্রকল্পভিত্তিক ৩৭ জনের বাইরে আরো ২০ জন এমবিবিএস চিকিৎসক ও ১০ জন মেডিকেল অফিসার কর্মরত আছেন, যারা ক্যাডারভুক্ত হওয়ায় তাদের বেতন-ভাতা স্বাভাবিকভাবেই চলছে।

প্রতিষ্ঠানটির আয়ুর্বেদিক মেডিসিন বিভাগের প্রধান মো. নাজমুল হুদা বলেন, কর্মবিরতির কারণে নিয়মিত শিক্ষা কার্যক্রম ও রোগীসেবা ব্যাহত হচ্ছে। পরীক্ষার সময় ঘনিয়ে আসায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পদোন্নতি ও নতুন নিয়োগ বন্ধ রয়েছে। প্রকল্পভিত্তিক পদগুলো এখনো রাজস্ব খাতে স্থানান্তর না হওয়ায় সংকট আরো জটিল হয়েছে।

এদিকে কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কা করছেন। এক শিক্ষার্থী বলেন, নির্ধারিত পরীক্ষার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে আবাসিক চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন বেতন না পাওয়ায় অনেকেই ঋণ করে জীবন চালাচ্ছেন এবং পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।

কলেজের অধ্যক্ষ কাম অধীক্ষক মো. রাশিদুজ্জামান খান বলেন, শিক্ষক ও চিকিৎসকরা বেতন ছাড়াই এতদিন দায়িত্ব পালন করেছেন। কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দ্রুত সমাধান না হলে শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সানা/আপ্র/১৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯
২৩ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু র...

ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ
২৩ আগস্ট ২০২৬

ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ

স্বাস্থ্য প্রতিদিন===

হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু
২৩ আগস্ট ২০২৬

হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৪...

মজুদ স্যালাইন না দেওয়ায় রোগীকে টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
২৩ আগস্ট ২০২৬

মজুদ স্যালাইন না দেওয়ায় রোগীকে টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে মজুদ থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে স্যালা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে