গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৯ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ২০:১০ এএম ২০২৬
ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ
ছবি

ছবি সংগৃহীত

ঢাকায় দুই দিনব্যাপী সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে। শনিবার (৯ মে) বিকালে রাজধানীর একটি হোটেলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’ শীর্ষক এ আয়োজনে দেশের পাশাপাশি কানাডা, পাকিস্তান, সুইডেনসহ ১০টি দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। দুই দিনে মোট ১২টি অধিবেশনে অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের আত্মনিয়ন্ত্রণ, ডিজিটাল নিউজরুম রূপান্তর, লিঙ্গ সমতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

সমাপনী অনুষ্ঠানে আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর বলেন, বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণমাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি গণমাধ্যমের নিজস্ব নীতিমালা ও আত্মনিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করে এ ক্ষেত্রে গণমাধ্যম প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বেসরকারি উন্নয়ন সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে রাজনৈতিক ও শাসনব্যবস্থার প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, আইন ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। একটি প্লেনারি অধিবেশনে এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞরা মতামত দেন।

এছাড়া গণমাধ্যমের আত্মনিয়ন্ত্রণ, পেশাগত তদারকি, সম্পাদকীয় স্বাধীনতা ও পাঠকের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার ওপর আলোকপাত করা হয়। একই সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কর্মশালাও অনুষ্ঠিত হয়।

অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, বিকল্প অর্থায়ন এবং সাংবাদিকতার নৈতিকতা ও জবাবদিহিতা নিয়েও পৃথক অধিবেশনে বিস্তারিত আলোচনা হয়।

সম্মেলনে অংশগ্রহণকারীরা স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যম গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সানা/আপ্র/১০/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই