গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিএনপি আমলে আর্থিক লুট প্রশ্নহীন, সংসদে দাবি অর্থমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৯ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:১৬ এএম ২০২৬
বিএনপি আমলে আর্থিক লুট প্রশ্নহীন, সংসদে দাবি অর্থমন্ত্রীর
ছবি

জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী--ছবি সংগৃহীত

জাতীয় সংসদে বিএনপির শাসনামলে ব্যাংক খাত, শেয়ারবাজার এবং ক্ষুদ্র অর্থনীতিতে লুটপাট বা অনিয়ম নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় এসেছে, তখনই আর্থিক শৃঙ্খলা নিয়ে বড় ধরনের কোনো প্রশ্ন ওঠেনি।

তিনি আরো বলেন, যারা ব্যাংক থেকে অর্থ নিয়ে বিদেশে পালিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিদেশ থেকে অর্থ ফেরাতে আন্তর্জাতিক ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান ব্যাংকিং খাত প্রসঙ্গে তিনি জানান, দেশে এখন অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ২৪ ঘণ্টা ৪৬টি ব্যাংকের সেবা পাওয়া যাচ্ছে। আন্তঃব্যাংক লেনদেন ফি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

অনলাইন প্রতারণা বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার করার কারণে অনেক সময় গ্রাহকের অর্থ প্রতারকদের হাতে চলে যাচ্ছে। এ বিষয়ে গ্রাহকদের আরো সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী আরো বলেন, অতীতে ব্যাংক ও শেয়ারবাজারে ব্যাপক অনিয়মের কারণে অর্থ বিদেশে চলে গিয়ে মূলধন সংকট তৈরি হয়েছে। সেই সংকট কাটাতে পুনঃমূলধনীকরণ করে বিনিয়োগে অর্থ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে একই অধিবেশনে অর্থমন্ত্রী জানান, দেশের বৈদেশিক ঋণের পরিমাণ বর্তমানে ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী এই ঋণ দাঁড়িয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ নিয়মিতভাবে ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালনা করছে এবং বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হচ্ছে।

তিনি আরো জানান, বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। ঋণ পরিশোধ নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে সম্পন্ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সানা/ডিসি/আপ্র/২১/৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে