গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৭ জুন ২০২৬

মেনু

অর্ধেক কারখানায় বোনাস বাকি, বেতনও পায়নি হাজারো শ্রমিক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ০০:৩১ এএম ২০২৬
অর্ধেক কারখানায় বোনাস বাকি, বেতনও পায়নি হাজারো শ্রমিক
ছবি

ঝুঁকি সম্পর্কে সচেতন থেকেও নানা সুবিধার যুক্ত দেখিয়ে অনেকেই বাধ্য হয়ে মোটরসাইকেলে বাড়িতে রওয়ানা দেন -ছবি সংগৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেশের বিপুলসংখ্যক শিল্পকারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ হয়নি। শিল্প পুলিশের তদারকিতে থাকা ১০ হাজার ১০০ কারখানার মধ্যে- ২৫ শতাংশ, অর্থাৎ ২ হাজার ৫৪৪ কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন এখনো বকেয়া, ৪৫ দশমিক ৫৭ শতাংশ বা ৫ হাজার ৭টি কারখানায় ঈদ বোনাস দেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে ঈদের আগে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।

সরকারি নির্দেশনা অমান্য, তবু বাস্তবতা ভিন্ন: ত্রিপক্ষীয় বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ফেব্রুয়ারির বেতন ৯ মার্চ এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছিল।
এছাড়া- শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ সুবিধা এবং রপ্তানিমুখী খাতে ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা। দেওয়া হলেও বাস্তবে বহু কারখানায় সেই সুফল পৌঁছায়নি। ফলে প্রতিবছরের মতো এবারও ঈদের আগে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের রাস্তায় নামতে দেখা যাচ্ছে।

মালিকদের কৌশল নিয়ে অভিযোগ: শ্রমিক নেতাদের অভিযোগ, কিছু কারখানা মালিক ইচ্ছাকৃতভাবে বেতন ও বোনাস বিলম্বিত করছেন। তাদের মতে- আগেভাগে বেতন-বোনাস দিলে শ্রমিকেরা চলতি মাসের বেতনের অংশ দাবি করতে পারেন-এই আশঙ্কায় অনেক মালিক দেরি করছেন। তবে কিছু কারখানা ইতোমধ্যে ফেব্রুয়ারির বেতন-বোনাসের পাশাপাশি মার্চ মাসের আংশিক বেতনও পরিশোধ করেছে।

তৈরি পোশাক খাতে তুলনামূলক স্বস্তি: তৈরি পোশাক খাতের চিত্র তুলনামূলক ভালো। ঢাকা ও চট্টগ্রামের ২ হাজার ১২৭টি সচল কারখানার মধ্যে- ২ হাজার ৯০টি ফেব্রুয়ারির বেতন দিয়েছে। ২ হাজার ৫১টি ঈদ বোনাস পরিশোধ করেছে। অর্থাৎ- ৩৭ কারখানায় বেতন বাকি: ৭৬ কারখানায় বোনাস বাকি।
এছাড়া জানুয়ারির বেতন এখনো বাকি রয়েছে ৫টি কারখানায়। খাত সংশ্লিষ্টরা আশা করছেন, ব্যাংক লেনদেন সচল থাকায় শেষ মুহূর্তে বকেয়া পরিশোধ সম্ভব হবে।

কারখানায় ছুটি শুরু, তবু উদ্বেগ কাটেনি: ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হয়েছে। মঙ্গলবার ৩৫ শতাংশ কারখানায় ছুটি। বুধবার ৪৫ শতাংশ। বৃহস্পতিবার আরো কিছু কারখানায় ছুটি হবে। তবে ছুটির আগেই বেতন-বোনাস না পাওয়ায় অনেক শ্রমিক অনিশ্চয়তায় রয়েছেন।

চট্টগ্রামে তালা ঝুলিয়ে মালিক পলাতক: ঈদের ছুটির আগের দিন চট্টগ্রামে ঘটে চরম অনাকাঙ্ক্ষিত ঘটনা। নগরীর অলঙ্কার মোড় এলাকায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতন না দিয়ে মালিক কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যান। সকালে কাজে এসে শ্রমিকরা কারখানা বন্ধ দেখে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
শ্রমিকদের অভিযোগ- দুই মাসের বেতন বকেয়া, ঈদের আগে সব পাওনা দেওয়ার কথা ছিল, কোনো ঘোষণা ছাড়াই মালিক পালিয়ে গেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে। পরে সংশ্লিষ্ট ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের প্রায় অর্ধেক বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়। বাকি অর্থ ঈদের পর দেওয়ার আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা।

আনন্দের আগে অনিশ্চয়তার ছায়া: ঈদ সামনে রেখে যখন শ্রমিকদের ঘরে ফেরার কথা, তখনই বেতন-বোনাস অনিশ্চয়তা তাদের জীবনে নতুন চাপ তৈরি করেছে। কোথাও বিলম্ব, কোথাও কৌশলগত দেরি, আবার কোথাও মালিকের পলায়ন-সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক। শেষ মুহূর্তে সমস্যার সমাধান না হলে, শ্রমিক অসন্তোষ আরো তীব্র হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সানা/ডিসি/আপ্র/১৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৭ জুন ২০২৬

রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বি...

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
২৭ জুন ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আড়ালে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অ...

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল
২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে কূটনৈতিকভাবে এক বিশাল অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয়...

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব
২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

২০২৫ সালে সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আপনি কি মনে করেন এই জরিপ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে