গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিরপুরে আগুন নিয়ন্ত্রণে: নিরাপদে উদ্ধার ২৩ জন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:২২ এএম ২০২৬
মিরপুরে আগুন নিয়ন্ত্রণে: নিরাপদে উদ্ধার ২৩ জন
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে। ওই ভবনে আটকে পড়া ২৩ জনকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে এনেছে ফায়ার সার্ভিস। এছাড়া একজন নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর প্রথমে চার ইউনিট পরে আরো দুটি ইউনিট যোগ হয়ে মোট ছয় ইউনিটের চেষ্টায় ‍বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তিন তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৩টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, ভবনটিতে আগুন লাগার পর ছাদে ওঠে অনেকে। ছাদ থেকে এখন পর্যন্ত টিটিএলের মাধ্যমে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১৩ জন পুরুষ এবং ১০ জন নারী। একজন নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এসি/০৯/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
১৯ সেপ্টেম্বর ২০২৬

‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ৬ মাসে...

ঢাকার ৪০০ হটস্পটে সক্রিয় ১৪০০ ছিনতাইকারী
১৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার ৪০০ হটস্পটে সক্রিয় ১৪০০ ছিনতাইকারী

রাজধানী ঢাকায় ছিনতাই নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন চক্রের ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উ...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করেই নতুন বাংলাদেশ গড়তে হবে
১৯ সেপ্টেম্বর ২০২৬

মানসম্মত শিক্ষা নিশ্চিত করেই নতুন বাংলাদেশ গড়তে হবে

সবার আগে বাংলাদেশ, শ্রমজীবী মানুষের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়তে মানস...

সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, ৬৪ জেলায় শতভাগ বরাদ্দ
১৯ সেপ্টেম্বর ২০২৬

সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, ৬৪ জেলায় শতভাগ বরাদ্দ

কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অক্টোবর মাসে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে