গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেনু

প্রজ্ঞাপন জারি

সংসদের হুইপ হলেন যে ৬ এমপি, চিফ নুরুল ইসলাম মনি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:১০ এএম ২০২৬
সংসদের হুইপ হলেন যে ৬ এমপি, চিফ নুরুল ইসলাম মনি
ছবি

হুইপ করা হয়েছে ছয়জন সংসদ সদস্যকে -ছবি এখন টিভি থেকে নেওযা

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। চিফ হুইপ করা হয়েছে বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, হুইপ করা হয়েছে ছয়জন সংসদ সদস্যকে।

হুইপ হিসেবে নিয়োগ পাওয়া এমপিরা হলেন-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউস, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, লক্ষ্মীপুর-৪ আসনের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।

সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত ফলাফলে দেখা যায়, দলটি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মণি বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে ওই আসন থেকে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও নূরুল ইসলাম মণির মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমদ। ভোটগ্রহণ শেষে নূরুল ইসলাম ৮৯ হাজার ৪২৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান আহমহ ৮৩ হাজার ১৫ ভোট পেলে ৬ হাজার ৪১৩ ভোট বেশি পেয়ে নূরুল ইসলাম মণি সংসদ সদস্য নির্বাচিত হন।

জানা যায়, নুরুল ইসলাম মণি এর আগেও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। চতুর্থ ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

সানা/আপ্র/২/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত
৩১ জুলাই ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর শুক্রবার কক্সবাজারের উখি...

সনাতন ধর্মাবলম্বীদের ‘এটা আমার অধিকার’ বলে সোচ্চার হওয়ার আহ্বান ফখরুলের
৩১ জুলাই ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের ‘এটা আমার অধিকার’ বলে সোচ্চার হওয়ার আহ্বান ফখরুলের

সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের ‘সংখ্যালঘু’ না ভেবে সমঅধিকারসম্পন্ন নাগরিক হিসেবে আত্মমর্যাদা নিয়ে দাঁড়...

ভারতে পালানোর পথে দুই কর্মকর্তার কাছ থেকে ৭২ লাখ টাকা উদ্ধার
৩১ জুলাই ২০২৬

ভারতে পালানোর পথে দুই কর্মকর্তার কাছ থেকে ৭২ লাখ টাকা উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় বিকাশের ই-মানি হিসেবে ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নায়ফা ট্রেড বিডি ন...

বাড্ডায় পরিচ্ছন্নকর্মীর মৃত্যু, ফিটনেসবিহীন গাড়িতে কঠোরতার ঘোষণা
৩১ জুলাই ২০২৬

বাড্ডায় পরিচ্ছন্নকর্মীর মৃত্যু, ফিটনেসবিহীন গাড়িতে কঠোরতার ঘোষণা

রাজধানীর মধ্যবাড্ডায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই