গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তিন বছরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দিয়েছে সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ০৪:৫৫ এএম ২০২৬
তিন বছরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দিয়েছে সরকার
ছবি

ছবি সংগৃহীত

গত তিন বছরের বেশি সময়ে দেশের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। 

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৩ সাল থেকে শুরু করে চলতি বছরের মে মাস পর্যন্ত সময়ে, সড়ক দুর্ঘটনার শিকার মোট ৫ হাজার ৮৪ জন ব্যক্তি ও নিহতদের পরিবারকে এই অনুদান দেওয়া হয়েছে।

সংসদে দেওয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী, সরকারি এই আর্থিক সহায়তার আওতায় সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের পরিবারগুলো। মোট ৩ হাজার ৮৮১ জন নিহত ব্যক্তির পরিবারকে এই অনুদান দেওয়া হয়েছে।

তিনি জানান, এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত আরো ৩৭৪ জন ব্যক্তি সরকারের এ কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা পেয়েছেন।

এসি/আপ্র/১৬/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

এলএনজি সরবরাহ বাড়ায় গ্যাসের ঘাটতি কিছুটা কমেছে
১৬ সেপ্টেম্বর ২০২৬

এলএনজি সরবরাহ বাড়ায় গ্যাসের ঘাটতি কিছুটা কমেছে

দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় জাতী...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা
১৬ সেপ্টেম্বর ২০২৬

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষা...

জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়ালো
১৬ সেপ্টেম্বর ২০২৬

জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়ালো

জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত...

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, মালামালসহ গ্রেফতার ২
১৬ সেপ্টেম্বর ২০২৬

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, মালামালসহ গ্রেফতার ২

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই