গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:১২ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫৪ এএম ২০২৬
ঘোড়াঘাটে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর খামার এলাকায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মশিউর রহমান।

সমাবেশে বক্তব্য দেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল-আল-মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান, ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং রাণীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, সাবেক সভাপতি মো. সারোয়ার হোসেন, সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, খন্দকার মো. রুহুল আমিন মিঠু, রামেশ্বরপুর জামে মসজিদের ইমাম শিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন এবং ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা।

এ ছাড়া বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।
সানা/আপ্র/৩১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সাজেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা গোলাগুলি
৩১ অক্টোবর ২০২৬

সাজেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড...

নীলফামারীর ১২ কলেজে পাস করেননি কোনো শিক্ষার্থী
৩১ অক্টোবর ২০২৬

নীলফামারীর ১২ কলেজে পাস করেননি কোনো শিক্ষার্থী

মোজাম্মেল হক নয়ন: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষ...

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
৩১ অক্টোবর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জা...

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের চতুর্থ চালানের ইউরেনিয়াম
৩১ অক্টোবর ২০২৬

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের চতুর্থ চালানের ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই