গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৫৮ এএম ২০২৬
ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান
ছবি

মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা -ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

এই কর্মসূচিতে ঢাবির শিক্ষার্থীরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমসহ ‘হামলায়’ জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবি জানান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা একটার পর শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। বেলা আড়াইটা পর্যন্ত কর্মসূচি চলে। একই ঘটনায় এর আগে দুপুরের দিকে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে। নাইমুদ্দীন কোনো অপরাধ করেননি, তবু তিনি হামলার শিকার হয়েছেন। রাস্তাঘাটে পুলিশ কাউকে বিনা কারণে মারবে-এ অধিকার কে তাদের দিয়েছে? মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? রাস্তা কি পুলিশের সম্পত্তি? ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো-ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাস এলাকার ভেতরে-বাইরে সব প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।
গত সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক। তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশের সংস্কারের জন্য কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশন একটি প্রতিবেদন জমা দিয়েছিল। এর মধ্যে শুধু পোশাক বদলের কাজটি করা হয়। এটি বাদে আর কোনো পরিবর্তন তাঁরা দেখেননি। ফলে পুলিশ আগেও যে অন্যায় আচরণ সাধারণ জনগণের সঙ্গে করত, এখনো তা অব্যাহত রেখেছে। তাঁরা এই পুলিশি ব্যবস্থার সংস্কার দাবি করছেন।

মানববন্ধনে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য অর্ক বড়ুয়া বলেন, ‘আমরা যদি পরিসংখ্যান ঘাঁটি, তাহলে দেখব, যে দেশে তার নাগরিকেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, খোলা মাঠ থাকে না, আড্ডা দেওয়ার জায়গার অভাব থাকে, সে দেশে অপরাধপ্রবণতা অনেক বেশি হয়। এ অবস্থায় বাংলাদেশে সাধারণ নাগরিকদের অবাধ চলাচলের ওপর পুলিশি খবরদারি দেশের জন্য ভালো কিছু আনবে না। এর পাশাপাশি সাধারণ নাগরিকদের পুলিশ যেভাবে শারীরিক আক্রমণ করছে, নাগরিকদের ব্যক্তি সম্মানের ওপর আক্রমণ করছে, তা ফৌজদারি অপরাধের শামিল। গত রাতে নাইমুদ্দীনের ওপর আক্রমণের ঘটনায় আমরা ডিসি মাসুদের অপসারণ এবং আইনি প্রক্রিয়ায় বিচার দাবি করি।’
সানা/আপ্র/২৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সিকা সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশের ওয়াকআউট
১৫ অক্টোবর ২০২৬

সিকা সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশের ওয়াকআউট

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার...

পকেটে মোবাইল রাখলে শুক্রাণুর ক্ষতি হয় কি, গবেষণায় যা জানা গেল
১৫ অক্টোবর ২০২৬

পকেটে মোবাইল রাখলে শুক্রাণুর ক্ষতি হয় কি, গবেষণায় যা জানা গেল

মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ, কাজ ও বিনোদনে এর ব্যবহার বাড়ছে। অনেক পুরুষ প...

ঘোড়ায় চড়ে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার
১৫ অক্টোবর ২০২৬

ঘোড়ায় চড়ে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। এদিন...

নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
১৫ অক্টোবর ২০২৬

নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে