গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

মাদারীপুরের জাহাঙ্গীর খান হত্যা মামলার আসামির মরদেহ ঢাকা থেকে উদ্ধার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২৩:০৭ পিএম, ৩০ মে ২০২৬ | আপডেট: ২৩:১৪ এএম ২০২৬
মাদারীপুরের জাহাঙ্গীর খান হত্যা মামলার আসামির মরদেহ ঢাকা থেকে উদ্ধার
ছবি

ছবি প্রতিনিধি

অনাদি কুমার মণ্ডল, মাদারীপুর: মাদারীপুরের জাহাঙ্গীর খান হত্যা মামলার আসামি ওসমান আকন (৩০)-এর মরদেহ ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে মামলার বাদীপক্ষ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০ জানুয়ারি রাতে মাদারীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যখাগদী এলাকায় জাহাঙ্গীর খানের সঙ্গে একই এলাকার ইউসুফ আকনসহ কয়েকজনের জুয়া খেলা নিয়ে বিরোধের ঘটনা ঘটে। এর জেরে মাথায় আঘাত পেয়ে জাহাঙ্গীর খানের মৃত্যু হয়।

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি জাহাঙ্গীর খানের বড় মেয়ের জামাতা মো. সাজ্জাদ শেখ বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইউসুফ আকন, ওসমান আকন, রুহুল আকন, রবিউল আকনসহ চার ভাই, তাদের চাচা সাহেব আলী আকন এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

মামলার পর রবিউল আকনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলেও অন্য আসামিরা পলাতক ছিলেন। এ অবস্থায় গত বৃহস্পতিবার (২৮ মে) ঢাকা মহানগরের শাহবাগ থানা এলাকা থেকে ওসমান আকনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে শুক্রবার (২৯ মে) বিকেলে মাদারীপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের মা রাহেলা বেগম অভিযোগ করে বলেন, হত্যা মামলায় আসামি হওয়ার পর তার প্রতিবন্ধী ছেলে দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন। পুলিশ খবর দেওয়ার পর তারা জানতে পারেন, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দাবি করেন, মরদেহে আঘাতের চিহ্ন ছিল এবং মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তার ভাষ্য, প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ওসমানকে হত্যা করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অন্যদিকে জাহাঙ্গীর খান হত্যা মামলার বাদী সাজ্জাদ শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, ওসমান আকনের বিরুদ্ধে চুরির প্রবণতার অভিযোগ ছিল। কোথাও চুরি করতে গিয়ে তিনি কোনো ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, শাহবাগ থানা এলাকা থেকে ওসমান আকনের মরদেহ উদ্ধারের বিষয়টি তারা জেনেছেন। নিহত ওসমান জাহাঙ্গীর হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন। বিষয়টি আদালতকে অবহিত করা হবে বলে জানান তিনি।
সানা/আপ্র/৩০/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা
৩০ আগস্ট ২০২৬

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর দিনাজপুরের পার্বতীপুর শহরের একই এলাকায় দুই...

সাংবাদিকদের ওপর হামলার মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার
৩০ আগস্ট ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার

এস এ খান শিল্টু: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর...

বদরগঞ্জে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ
৩০ আগস্ট ২০২৬

বদরগঞ্জে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বি...

ঘোড়ায় বর, পালকিতে কনে; মহিষ-গরুর গাড়িতে বরযাত্রী
৩০ আগস্ট ২০২৬

ঘোড়ায় বর, পালকিতে কনে; মহিষ-গরুর গাড়িতে বরযাত্রী

ঘোড়ায় চড়ে এসেছেন বর। পিছু পিছু এসেছে মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রীর বহর। বিয়ের পর পালকিতে চড়ে শ্বশুরবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই