গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩১ পিএম, ৩০ মে ২০২৬ | আপডেট: ২০:০৮ এএম ২০২৬
বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!
ছবি

ছবি সংগৃহীত

দেশের বিনোদন জগতের অন্যতম শীর্ষ ও আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয় দক্ষতা ও সাহসী চরিত্রে সাবলীল উপস্থিতির মাধ্যমে দর্শক-সমালোচকদের কাছে আলাদা এক অবস্থান তৈরি করেছেন তিনি। 

 

আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে তার কাজ। এবার ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমের সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের বিয়ে, প্রেম ও কাঙ্ক্ষিত পাত্রের খোঁজে থাকার বিষয়টি প্রকাশ করেন বাঁধন। এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। 

 

সে প্রসঙ্গে বাঁধন অকপটে বলেন, হ্যা ডেফিনেটলি ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল আর সেটা দীর্ঘ চার বছর।

পরবর্তীতে নতুন করে প্রেম বা বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, গত বছরই তার বিয়ের জোরালো পরিকল্পনা ছিল। 

 

এমনকি বিয়ে করার মতো একজন মানুষও খুঁজে পেয়েছিলেন তিনি।


সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বাঁধন বলেন, মাঝখানে বিয়েও করতে চাইলাম। আশেপাশে এত ছেলে খুঁজলাম। বিয়ের পাত্র পেলাম না। এখনও খুঁজছি, যদি কাউকে পাই, আবার প্রেম করব, প্রেমে থাকতে চাই। 

বিয়ের পরিকল্পনা আমার সত্যিই ছিল, কিন্ত ওইরকম মানুষ পেতে হবে। তবে একজন ছেলেকে পেয়েছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করেছিল। 

 

কিন্তু সে (পাত্র) ভেগে গেছেন। যেহেতু তিনি ভেগে গেছেন, তাই বিয়ে করার মতো পাত্র এখনও আমি পাইনি। প্রেম করার মতো ছেলে পেয়েছি, তবে বিয়ে করার মতো পাত্র পাওয়াটা গুরুত্বপূর্ণ আসলে।

এদিকে, গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তানিম নূরের তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন বাঁধন। 

চলতি ঈদে তার নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও আগের কাজগুলো নিয়ে এখনো বেশ আলোচনায় রয়েছেন তিনি। আর কাজের পাশাপাশি এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্ত ও নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

 

ডিসি/আপ্র/৩০/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
১০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউ পাওয়া ছিল অবিশ্বাস্য কল্পনাকথা। তবে সময় বদলে...

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা
১০ সেপ্টেম্বর ২০২৬

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা

 ফ্যাশন মডেল ও হোস্ট অনন্যা ফাতিমা এবার ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ’ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই