গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৪ এএম ২০২৬
মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে বসিলা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রবেশপথের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

এরই মধ্যে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মামলাটিতে গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে ১৪ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন বলে মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসি/আপ্র/১৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিরপুরের পর মহাখালীতে বাসে আগুন, মধ্যরাতে আতঙ্ক
০৮ নভেম্বর ২০২৬

মিরপুরের পর মহাখালীতে বাসে আগুন, মধ্যরাতে আতঙ্ক

রাজধানীর মিরপুরের পর এবার মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘট...

জিয়াউর রহমানই অরক্ষিত স্বাধীনতা রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ নভেম্বর ২০২৬

জিয়াউর রহমানই অরক্ষিত স্বাধীনতা রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের অরক্ষিত স্বা...

প্রশিক্ষণে আজ পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা
০৮ নভেম্বর ২০২৬

প্রশিক্ষণে আজ পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

উন্নয়ন কর্মসূচির আওতায় উচ্চতর প্রশিক্ষণ নিতে দ্বিতীয় দফায় পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের ৩৫ জন ঊর্ধ্বত...

৭ নভেম্বরের মতো আবারো দাঁতভাঙা জবাব দিতে চাই
০৭ নভেম্বর ২০২৬

৭ নভেম্বরের মতো আবারো দাঁতভাঙা জবাব দিতে চাই

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে