গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিদ্যুৎ সংকটে সংসদে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৬ এএম ২০২৬
বিদ্যুৎ সংকটে সংসদে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
ছবি

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

দেশজুড়ে তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের কারণে জাতীয় সংসদে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে চলমান সংকটের জন্য বিগত সরকারের দীর্ঘদিনের ভুল ও অপরিকল্পিত নীতিকে দায়ী করেছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, গত ৯ আগস্ট দেশে বিদ্যুতের ঘাটতি ছিল ৩ হাজার ৭০০ মেগাওয়াট। তাঁর দাবি, এটি শুধু চলতি বছরের সর্বোচ্চ ঘাটতি নয়, বরং গত ৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি।

এই ঘাটতি মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ কী এবং ৩ হাজার ৭০০ থেকে ৪ হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত দিনের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব—প্রতিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা নিছক কথামালার আড়ালে প্রকৃত সত্যকে লুকাতে চাই না। বলতে কোনো দ্বিধা নেই, বর্তমানে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহের কারণে কষ্টে আছে।’

তিনি বলেন, এ পরিস্থিতির জন্য শুধু মন্ত্রণালয়ের পক্ষ থেকেই নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বর্তমান সংকটকে দীর্ঘদিনের ভুল নীতির অনিবার্য পরিণতি বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, দেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট উৎপাদন সক্ষমতা প্রায় ১২ হাজার মেগাওয়াট। এ সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে প্রতিদিন প্রায় ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও গৃহস্থালি—এই তিন খাতে গ্যাস সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, পর্যাপ্ত গ্যাসের অভাবই বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সানা/আপ্র/২/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মক্কা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান: রাষ্ট্রদূত
০২ সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান: রাষ্ট্রদূত

মক্কা চুক্তিকে ইরানের বিরুদ্ধে কোনো চুক্তি হিসেবে দেখছে না তেহরান। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্য...

গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে পোশাক উৎপাদন
০২ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে পোশাক উৎপাদন

তীব্র জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও রফতানি আদেশ কমে যাওয়ায় দেশের তৈরি পোশাক খাত গভীর সংকটে পড়ে...

জ্বালানি সংকটের টেকসই সমাধানে সরকারের মহাপরিকল্পনা
০২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকটের টেকসই সমাধানে সরকারের মহাপরিকল্পনা

দেশের চলমান জ্বালানি সংকটের টেকসই সমাধানে বহুমাত্রিক ও সমন্বিত মহাপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকা...

বাংলাদেশের এলএনজি জাহাজ হরমুজ দিয়ে চলাচলে বাধা নেই: ইরানি রাষ্ট্রদূত
০২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের এলএনজি জাহাজ হরমুজ দিয়ে চলাচলে বাধা নেই: ইরানি রাষ্ট্রদূত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে