গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অভিমান ভুলে আবারও এক হচ্ছেন রাজ-মিমি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪১ এএম ২০২৬
অভিমান ভুলে আবারও এক হচ্ছেন রাজ-মিমি
ছবি

ছবি সংগৃহীত

বাংলা সিনেপাড়ায় পুরনো তিক্ততা আর মান-অভিমান ভুলে আবারও এক ফ্রেমে বাঁধার গল্প নতুন কিছু নয়। তবে সেই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে টলিউডের বহুল চর্চিত রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর নাম। দীর্ঘ ১১ বছরের দীর্ঘ বিরতি এবং ব্যক্তিগত সম্পর্কের সব টানাপোড়েন পেছনে ফেলে আবারো রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী। 

 

পর্দা ও পর্দার বাইরের সমীকরণ যাই হোক, পরিচালক রাজ এবং অভিনেত্রী মিমির রসায়ন সবসময়ই টলিপাড়াকে দিয়েছে সুপারহিট সব কাজ। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ কিংবা ‘যোদ্ধা’—তাদের এই জুটি ঢাকাই ও কলকাতার সিনেদর্শকদের কাছ থেকে কুড়িয়েছে অশেষ ভালোবাসা।

 


২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাটমুণ্ডু’ সিনেমায় শেষবার রাজের পরিচালনায় দেখা গিয়েছিল মিমিকে। এরপর দেখতে দেখতে কেটে গেছে এক দশকেরও বেশি সময়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় পর বরফ গলেছে দুই পক্ষেই। 

 

সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর পক্ষ থেকে একটি নতুন কাজের প্রস্তাব পাঠানো হয়েছে মিমির কাছে। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক অয়ন চক্রবর্তী। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হওয়ায় এতে ইতিবাচক সাড়াও দিয়েছেন মিমি। 

 

সব পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকেই সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হবে। রাজ-মিমি জুটির এই নতুন অধ্যায় টলিউডের পাশাপাশি দুই বাংলার সিনেপ্রেমীদের মাঝেও নতুন কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

ডিসি/আপ্র/০২/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভেনিস উৎসবে যাচ্ছেন সুনেরাহ
০২ সেপ্টেম্বর ২০২৬

ভেনিস উৎসবে যাচ্ছেন সুনেরাহ

প্রথম সিনেমাতেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঝুলিতে পুরে বাজিমাত করেছিলেন সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক...

মন্দিরার হাতে নতুন দুই সিনেমা, একটির শুটিং শুরু এ বছর
০২ সেপ্টেম্বর ২০২৬

মন্দিরার হাতে নতুন দুই সিনেমা, একটির শুটিং শুরু এ বছর

‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন মন্দিরা চক্রবর্তী। এরপর আরিফিন শুভর সঙ্গে ‘নীলচক্র’ সিনেম...

ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে
০২ সেপ্টেম্বর ২০২৬

ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে

ক্যানসারের সাথে লড়াইয়ের দিনগুলোতে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত, প্রার্থনা মানসিক ও আধ্যাত্মিক শক্তি...

একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি: পপি
০২ সেপ্টেম্বর ২০২৬

একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে