গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কৃষি-প্রাণিসম্পদ প্রশিক্ষণে স্বাবলম্বী হচ্ছেন কুড়িগ্রামের যুবক-যুবতীরা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ২১:৫৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১২ এএম ২০২৬
কৃষি-প্রাণিসম্পদ প্রশিক্ষণে স্বাবলম্বী হচ্ছেন কুড়িগ্রামের যুবক-যুবতীরা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আশির্বাদ রহমান: কৃষি ও প্রাণিসম্পদনির্ভর কুড়িগ্রামে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করছেন যুবক-যুবতীরা। যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্র, কুড়িগ্রামে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষ এবং কৃষিবিষয়ক বিভিন্ন বিষয়ে একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিন মাস মেয়াদি আবাসিক এ প্রশিক্ষণ কার্যক্রমে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন প্রশিক্ষণার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি কোর্সের আওতায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ, কৃষিকাজ এবং প্রাথমিক চিকিৎসার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষি ও প্রাণিসম্পদ খাতে নিজ উদ্যোগে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রাথমিক ধারণা ও দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আবাসিক প্রশিক্ষণ হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন প্রশিক্ষণার্থীরা।

২০২৫-২৬ অর্থবছরে এ প্রশিক্ষণ কার্যক্রমে চারটি ব্যাচে মোট ১৬০ জন অংশ নেন। তাদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ ও ৩৫ শতাংশ নারী। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ব্যাচে বর্তমানে ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রশিক্ষণার্থী নির্বাচন করে তাদের এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।

প্রশিক্ষণার্থীরা জানান, কুড়িগ্রামের গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবিকার সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত সরাসরি যুক্ত। ফলে এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় গবাদিপশু পালন, হাঁস-মুরগির খামার, মাছ চাষ কিংবা কৃষিভিত্তিক উদ্যোগ গড়ে তোলার আগ্রহ তৈরি হচ্ছে তাদের মধ্যে। কেউ প্রশিক্ষণ শেষে পারিবারিক পর্যায়ে কাজ শুরু করার পরিকল্পনা করছেন, আবার কেউ ছোট পরিসরে ব্যবসা বা খামার গড়ে তোলার কথা ভাবছেন।

প্রশিক্ষণার্থী পারভেজ মোসারফ বলেন, আগে গবাদিপশু পালন ও মাছ চাষ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকলেও অনেক বিষয়ে সঠিক ধারণা ছিল না। প্রশিক্ষণের মাধ্যমে পশু-পাখির পরিচর্যা, রোগের প্রাথমিক পর্যায়ে করণীয়, মাছ চাষ ও কৃষিকাজের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারছেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আয় করার পরিকল্পনা রয়েছে তার।

আরেক প্রশিক্ষণার্থী রাহিমুদল ইসলাম বলেন, একই কোর্সে কৃষি, মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার বিষয়ও শেখানো হচ্ছে। ফলে প্রশিক্ষণটি কোনো একটি নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজ এলাকায় একটি উদ্যোগ গড়ে তুলতে চান তিনি।

যুব প্রশিক্ষণ কেন্দ্র, কুড়িগ্রামের ডেপুটি কো-অর্ডিনেটর (উপসমন্বয়কারী) পদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিল চৌধুরী বলেন, কুড়িগ্রাম অঞ্চলের জন্য এ কোর্সটি খুবই উপযোগী। জেলার প্রতিটি উপজেলা থেকে প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি ও প্রাণিসম্পদনির্ভর জেলার বাস্তবতার সঙ্গে কোর্সটির বিষয়গুলো সামঞ্জস্যপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। একই সঙ্গে নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রচারণাও চলছে।

সংশ্লিষ্টদের মতে, কুড়িগ্রামের মতো কৃষিনির্ভর এলাকায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদকে কেন্দ্র করে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে। তবে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী সময়ে অর্জিত দক্ষতা কতটা কাজে লাগানো যাচ্ছে এবং প্রশিক্ষণার্থীদের উদ্যোগ কতটা টেকসই হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও পরবর্তী সহায়তার মধ্যে কার্যকর সমন্বয় থাকলে কর্মমুখী এ কার্যক্রমের সুফল আরো বাড়তে পারে।
সানা/আপ্র/২/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্রিজের কাজ না করেই ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
০২ সেপ্টেম্বর ২০২৬

ব্রিজের কাজ না করেই ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ফকির হাসান আলী: বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু না করেই ৫০ লাখ...

খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ
০২ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ

সুজাউদ্দৌলা সুজন: জামালপুরে কর্মরত খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাপেলকে নিয়ে ‘পরকীয়া কেলেঙ্কারি ও কোট...

রোদ-বৃষ্টিতে শিক্ষার্থীদের পাশে মানিক চেয়ারম্যান, ছাতা বিতরণ
০২ সেপ্টেম্বর ২০২৬

রোদ-বৃষ্টিতে শিক্ষার্থীদের পাশে মানিক চেয়ারম্যান, ছাতা বিতরণ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): তীব্র রোদ ও আচমকা বৃষ্টির দুর্ভোগ থেকে শিক্ষার্থীদের রক্ষা ক...

পদমর্যাদা ও গ্রেড অবনমনের প্রতিবাদে মেহেরপুরে বিএডিসির কর্মসূচি
০২ সেপ্টেম্বর ২০২৬

পদমর্যাদা ও গ্রেড অবনমনের প্রতিবাদে মেহেরপুরে বিএডিসির কর্মসূচি

এস এ খান শিল্টু: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বিদ্যমান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে