গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

গরমে আম খেলে যে উপকার মেলে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:১২ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:১৩ এএম ২০২৬
গরমে আম খেলে যে উপকার মেলে
ছবি

ছবি সংগৃহীত

দেশে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। এই আম খেতে যেমন সুস্বাদু, তেমনি এর রয়েছে নানা পুষ্টিগুণ। তাইতো প্রায় সবাই আম খেতে পছন্দ করে। 

আমে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন ও ফোলেটের মতো অনেক পুষ্টি উপাদান। এগুলো শরীরকে অনেক সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে।

পুষ্টিগুণ সমৃদ্ধ আম প্রতিদিন খেলে কী উপকার, চলুন, জেনে নেওয়া যাক-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়- আম ভিটামিন সি এর একটি ভালো উৎস। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে অনেক শক্তিশালী রোগ থেকে শরীর রক্ষা পায়। আপনিও যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান, তবে প্রতিদিন আম খেতে পারেন।

ফাইবার- পর্যাপ্ত ফাইবার খাওয়া হজমের জন্য গুরুত্বপূর্ণ। এ ছাড়া এটি কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগ ও কিছু ধরনের ক্যান্সারসহ দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এক কাপ আমে ৩ গ্রাম ফাইবার থাকে। এটি স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়।
 
স্মৃতিশক্তি- আমে পাওয়া গ্লুটামিন এসিড স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আপনার স্মৃতিশক্তি যদি দুর্বল হয়, তাহলে খাদ্যতালিকায় আম যোগ করতে পারেন।

ডায়াবেটিস- ডায়াবেটিসে মিষ্টি খাওয়া নিষিদ্ধ। আমে অ্যান্থোসায়ানিডিন নামক ট্যানিন রয়েছে। যা ডায়াবেটিসের চিকিৎসায় সাহায্য করে।

ত্বকের জন্যও ভালো- গ্রীষ্মে ত্বকের সমস্যা বেশি দেখা যায়। আপনি যদি ত্বক সুস্থ রাখতে চান, তবে আপনার খাদ্যতালিকায় আম যোগ করতে পারেন।

চোখের জন্যও ভালো- আমে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ চোখের জন্য ভালো বলে মনে করা হয়। দৃষ্টিশক্তি বাড়াতে এবং চোখ সুস্থ রাখতে নিয়মিত আম খেতে পারেন।

এসি/আপ্র/০৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কখন চাকরি বদলানোর সিদ্ধান্ত নেবেন
২৬ অক্টোবর ২০২৬

কখন চাকরি বদলানোর সিদ্ধান্ত নেবেন

কর্মজীবন মানুষের জীবনের অন্যতম দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়। পেশাগত জীবনে কোন পথে এগোবেন, কীভাবে দক্ষ...

শীতে সরিষা শাক খাওয়ার ১০ স্বাস্থ্য উপকারিতা
২৬ অক্টোবর ২০২৬

শীতে সরিষা শাক খাওয়ার ১০ স্বাস্থ্য উপকারিতা

শীতের শুরুতেই বাজারে দেখা মেলে নানা ধরনের শাক-সবজি। মূলা শাক, সরিষা শাক ও পালং শাকের মতো শীতকালীন সব...

আজ শাশুড়ি দিবস, ভালোবাসা ও সম্মান জানানোর দিন
২৫ অক্টোবর ২০২৬

আজ শাশুড়ি দিবস, ভালোবাসা ও সম্মান জানানোর দিন

অক্টোবর মাসের চতুর্থ রোববার পালিত হয় জাতীয় শাশুড়ি দিবস। জীবনের সেই বিশেষ নারীকে সম্মান জানাতেই দিনটি...

মন খারাপ হলেই কেন খেতে ইচ্ছা করে
২৫ অক্টোবর ২০২৬

মন খারাপ হলেই কেন খেতে ইচ্ছা করে

সম্পর্কের টানাপোড়েন, কর্মক্ষেত্রের চাপ কিংবা আর্থিক দুশ্চিন্তা—বিভিন্ন কারণে মানুষের মন খারাপ হতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে