গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

আজ প্রিয়জনকে গোলাপ উপহার দিন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:১৩ এএম ২০২৬
আজ প্রিয়জনকে গোলাপ উপহার দিন
ছবি

ছবি সংগৃহীত

ভালোবাসা নিয়ে যারা সচেতন, তাদের আলাদা করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। তবুও জেনে রাখা ভালো, আজ প্রিয়জনকে ‘গোলাপ’ দেওয়ার দিন। নতুন বছরের প্রথম মাসটি পেরোতেই চলে এলো ভালোবাসার মাস ফেব্রুয়ারি। ক্যালেন্ডারের পাতা ওল্টাতে ওল্টাতে এরই মধ্যে ৬ দিন পার হয়ে আজ ৭ ফেব্রুয়ারি। জানেন কি, ভালোবাসার মাসের এই বিশেষ দিনটি বিশ্বজুড়ে ‘রোজ ডে’ হিসেবে পালিত হচ্ছে?

ভালোবাসার শুরুটা হয় দৃষ্টিনন্দন ও সুগন্ধির মিশেলে। সে ভাবনা থেকেই হয়তো ‘ভ্যালেন্টাইন্স উইক’-এর প্রথম দিনটি রাখা হয়েছে ‘রোজ ডে’। অধিকাংশ প্রেমের গল্পটা শুরু হয় এই গোলাপ থেকেই। এখনো যদি প্রিয়জনকে গোলাপ না দিয়ে থাকেন, যদি ফার্স্ট ইম্প্রেশনের স্মৃতিচারণ করতে চান, তাহলে জলদি গিয়ে দু-একটি গোলাপ নিয়ে ছুটে যান; আর প্রিয়জনকে বলুন, ‘হ্যাপি রোজ ডে ডিয়ার’।

তবে কখনো কি ভেবে দেখেছেন, কেন ভালোবাসার এই শুরুটা ফুল দিয়েই হয়? চলুন জেনে নেওয়া যাক।

বলা হয়, প্রেমের শুরুতে মানুষ সাধারণত কিছুটা জড়তা বা ‘নার্ভাস’ বোধ করে। গোলাপ এখানে ‘আইস ব্রেকিং’ বা সেই জড়তা কাটানোর কাজ করে। উনিশ শতকে আবেগ প্রকাশের মাধ্যম হিসেবে ‘ফ্লোরিওগ্রাফি’ বা ফুলের ভাষার ব্যবহার শুরু হয়। সে সময় গোলাপকে দেওয়া হয়েছিল সর্বোচ্চ মর্যাদা; যার ফলে ভ্যালেন্টাইন্স উইকের প্রথম দিনটি উৎসর্গ করা হয় এই ফুল দিয়েই।

প্রিয়জনের জন্য গোলাপ নেওয়ার আগে জেনে নিন কিছু জরুরি পরামর্শ—

আপনি শুধু লাল গোলাপই নয়, প্রিয়জনকে ভিন্ন ভিন্ন রঙের গোলাপও উপহার দিতে পারেন। তবে গোলাপের একেকটি রঙের রয়েছে আলাদা অর্থ ও ভাষা। যেমন-

লাল গোলাপ: এটি গভীর ভালোবাসা ও আবেগের প্রতীক।

হলুদ গোলাপ: এই রঙটি অটুট বন্ধুত্ব এবং হ্যাপিনেস এর বার্তা দেয়।

সাদা গোলাপ: এটি পবিত্রতা, শান্তি এবং নতুন সূচনার প্রতীক। কারও কাছে ক্ষমা চাইতে কিংবা দীর্ঘদিনের মতবিরোধ মিটিয়ে ফেলতে এটি সবচেয়ে কার্যকর।

গোলাপী গোলাপ: এটি কৃতজ্ঞতা প্রকাশের জন্য; আপনি যদি কারও স্বভাব বা ব্যক্তিত্বের প্রশংসা করতে চান, তবে তাকে এই গোলাপ উপহার দিন।

কমলা গোলাপ: এটি তীব্র আকর্ষণ ও মুগ্ধতা প্রকাশ করে। সেই ব্যক্তির প্রতি আপনি কতটা আকৃষ্ট, তা বোঝাতে কমলা গোলাপ সেরা।

সহজ করে বললে, গোলাপ দিতে হলে আপনাকে তুখোড় প্রেমিক বা প্রেমিকা হতে হবে, এমন কোনো কথা নেই। প্রাণের বন্ধুকে হলুদ গোলাপ দিলে সেই উপহারটি যেমন সুন্দর দেখাবে, তেমনি কোনো অ্যাসাইনমেন্টে সহযোগিতা করা সহপাঠী বা সহকর্মীকে কৃতজ্ঞতাস্বরূপ গোলাপী গোলাপ উপহার দেওয়াটাও বেশ রুচিশীল বিষয়।

‘রোজ ডে’ আসলে দামি উপহারের দিন নয়; এটি অনুভূতির দিন। একটি গোলাপেই যদি মনের সব অব্যক্ত কথা বলে দেওয়া যায়, তবে ভালোবাসার সপ্তাহের এর চেয়ে সুন্দর শুরু আর কী হতে পারে?

কোনো কারণে যদি গোলাপ দিতে ভুলেও যান, তার পরিবর্তে ছোট কোনো সারপ্রাইজ দিন। দিনশেষে পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব আর সম্মানটুকুই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যথেষ্ট।

এসি/আপ্র/০৭/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

মানুষের পাশে না থাকা সামাজিক ও মানসিকসহ নৈতিকতার সংকট
১৭ আগস্ট ২০২৬

মানুষের পাশে না থাকা সামাজিক ও মানসিকসহ নৈতিকতার সংকট

বিপদের সময় মানুষের সবচেয়ে বড় প্রয়োজন সব সময় টাকা নয়; কখনো একটি ফোনকল, কখনো একটি দরজায় কড়া নাড়া, কখনো...

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর মন জুড়ানো ‘ঋতুরানি’ শরৎকাল
১৭ আগস্ট ২০২৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর মন জুড়ানো ‘ঋতুরানি’ শরৎকাল

ভাদ্র মানেই পলিমাটির এই বাংলায় শরতের স্নিগ্ধ ও রূপসী কন্যার মনমাতানো আগমন। বর্ষার একটানা ভারী বর্ষণ...

ক্যামেরার লেন্সে জীবন দেখায় হারাচ্ছে আসল স্মৃতিগুলোই
১৭ আগস্ট ২০২৬

ক্যামেরার লেন্সে জীবন দেখায় হারাচ্ছে আসল স্মৃতিগুলোই

আমাদের ফোনের গ্যালারিটা খুললেই চোখে পড়ে রাশি রাশি ছবির মেলা। কোথাও ঘুরতে গেলে পাহাড়, সমুদ্র, সূর্যাস...

প্রতিদিনের নাস্তায় ঝামেলাহীন স্বাদে বৈচিত্র্য আনতে তিন পদ
১৭ আগস্ট ২০২৬

প্রতিদিনের নাস্তায় ঝামেলাহীন স্বাদে বৈচিত্র্য আনতে তিন পদ

সকালের নাস্তা দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। তবে ব্যস্ততার কারণে অনেকেই প্রতিদিন একই ধরনের নাস্তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে