গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

না খেয়ে থাকলে শরীর যেভাবে নিজেকে পরিষ্কার করে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:২৪ এএম ২০২৬
না খেয়ে থাকলে শরীর যেভাবে নিজেকে পরিষ্কার করে
ছবি

ছবি সংগৃহীত

আমরা সাধারণত ভাবি, খাবার না পেলে শরীর দুর্বল হয়ে পড়ে। কিন্তু বিজ্ঞান বলছে - নির্দিষ্ট সময় খাবার না পেলে শরীর উল্টো এক ধরনের মেরামতের মোডে চলে যায়। এই প্রক্রিয়ার নাম অটোফ্যাজি।

জাপানি জীববিজ্ঞানী ইওশিনোরি ওহসুমি দেখিয়েছেন, যখন শরীর বাইরে থেকে খাবার পায় না, তখন সে নিজের ভেতরের পুরোনো ও ক্ষতিগ্রস্ত কোষের অংশ ভেঙে ফেলে। সেই অংশগুলো থেকেই তৈরি হয় নতুন শক্তি ও প্রয়োজনীয় উপাদান। সহজভাবে বললে, শরীর তখন নিজেকেই পরিষ্কার করতে শুরু করে।

এই অটোফ্যাজি প্রক্রিয়াটি বিশেষভাবে সক্রিয় হয় দীর্ঘ সময় না খেয়ে থাকলে। তখন শরীর বিষাক্ত প্রোটিন, নষ্ট কোষের অংশ ও অপ্রয়োজনীয় আবর্জনা সরিয়ে ফেলতে শুরু করে। গবেষকদের মতে, এই ভেতরের পরিষ্কার প্রক্রিয়াই কোষকে সুস্থ রাখতে সাহায্য করে।

বিভিন্ন গবেষণায় অটোফ্যাজির সঙ্গে বার্ধক্য ধীর হওয়া, প্রদাহ কমা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া এবং মস্তিষ্কের সুরক্ষা - এই বিষয়গুলোর সম্পর্ক পাওয়া গেছে। বিশেষ করে অ্যালঝেইমার ও পারকিনসনের মতো স্নায়ুজনিত রোগে ক্ষতিগ্রস্ত প্রোটিন জমে যাওয়ার প্রবণতা থাকে, যেখানে অটোফ্যাজি সহায়ক ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হয়।

এই গবেষণার প্রভাবেই আজকাল ইন্টারমিটেন্ট ফাস্টিং, টাইম-রেস্ট্রিকটেড ইটিং - এর মতো খাদ্যাভ্যাস জনপ্রিয় হয়েছে। লক্ষ্য একটাই, খওয়া ও না খাওয়ার মধ্যে ভারসাম্য রেখে শরীরকে নিজেকে মেরামত করার সুযোগ দেওয়া।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, অটোফ্যাজি কোনো ম্যাজিকাল চিকিৎসা নয়। এটি শরীরের একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের সঙ্গে মিলিয়ে উপকার দিতে পারে। তবে সব বয়স ও সব শারীরিক অবস্থার জন্য ফাস্টিং উপযুক্ত নাও হতে পারে - তাই ব্যক্তিভেদে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে নিরাপদ।

সূত্র: নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন ২০১৬, নেচার রিভিউস মলিকিউলার সেল বায়োলজি, নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন ও হার্ভার্ড মেডিকেল স্কুল

এসি/আপ্র/২২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

যেসব কারণে দ্রুত নষ্ট হয় এলইডি বাল্ব, সমাধান কী
১৭ নভেম্বর ২০২৬

যেসব কারণে দ্রুত নষ্ট হয় এলইডি বাল্ব, সমাধান কী

ঘরের আলোকসজ্জায় বিদ্যুৎসাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী বিকল্প হিসেবে এলইডি বাল্বের ব্যবহার বাড়ছে। সাধারণ বৈদ্য...

শীত আসতেই এসি থেকে পানি পড়লে যা করবেন
১৬ নভেম্বর ২০২৬

শীত আসতেই এসি থেকে পানি পড়লে যা করবেন

শীত এলেই এসির ব্যবহার অনেকটা কমে যায়। তবে এ সময়ও অনেকের এসির ভেতরের ইউনিট থেকে পানি পড়তে দেখা যায়। ক...

বিয়েতে নবদম্পতিকে দিতে পারেন নতুন সংসারের উপযোগী উপহার
১৫ নভেম্বর ২০২৬

বিয়েতে নবদম্পতিকে দিতে পারেন নতুন সংসারের উপযোগী উপহার

নভেম্বর থেকে শুরু হয়েছে বিয়ের মৌসুম। আত্মীয়স্বজন, বন্ধু কিংবা কাছের মানুষের বিয়ের নিমন্ত্রণে ব্যস্ত...

ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
১৫ নভেম্বর ২০২৬

ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়

গভীর রাতে আরামের ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই মনে হলো কেউ যেন আপনার পায়ের পেশি মুচড়ে দিচ্ছে! তীব্র ব্যথায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই