গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৩ মে ২০২৬

মেনু

চাঁদাবাজ কারা জানালেন বিরোধীদলীয় নেতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ০৩:৫০ এএম ২০২৬
চাঁদাবাজ কারা জানালেন বিরোধীদলীয় নেতা
ছবি

মঙ্গলবার মিরপুরে বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান -ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে তিনি বাজার পরিদর্শন করেন। 
এ সময় জামায়াতে ইসলামীর আমির সাংবাদিকদের ব্রিফিংয়ে চাঁদাবাজদের পরিচয় নিয়ে কথা বলেন। 
ডা. শফিকুর রহমান বলেন, বাজারে চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িতদের পরিচয় অজানা নয়, সবাই তাদের চেনে। তিনি অভিযোগ করেন, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

তিনি বলেন, বাজারের দোকানপাটে যারা ব্যবসা করেন তারা অনেক সময় স্বস্তিতে কাজ করতে পারেন না। তিনি অভিযোগ করেন, সেখানে দখলদারিত্ব ও নীরব চাঁদাবাজি চলছে, তবে ভয়ে অনেকেই মুখ খুলতে চান না।

জামায়াত আমির বলেন, কারা এই চাঁদাবাজি করে? আফ্রিকার জঙ্গল থেকে কেউ এসে করে না। আমাদের সঙ্গেই যারা চলাফেরা করে, ওঠা-বসা করে, তারাই এসব করে। তাদের পরিচয় আমরা সবাই জানি। তিনি আরো অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জনগণের স্বার্থে বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সংসদ ও রাজপথে বিরোধী দল সোচ্চার থাকবে।
বাজার পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
সানা/আপ্র/১৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জনবান্ধব পুলিশ গঠনের দাবি এনডিবির মোমিন মেহেদীর
১২ মে ২০২৬

জনবান্ধব পুলিশ গঠনের দাবি এনডিবির মোমিন মেহেদীর

জনগণ কোনো রাজনৈতিক প্রভাবাধীন পুলিশ বাহিনী চায় না, বরং জনবান্ধব ও পেশাদার পুলিশ দেখতে চায়—এমন মন্তব্...

রাস্তায় যাওয়া শেষ অপশন, কূটনীতিকদের জানালেন নাহিদ
০৯ মে ২০২৬

রাস্তায় যাওয়া শেষ অপশন, কূটনীতিকদের জানালেন নাহিদ

বর্তমান জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরিত হবে- এ ব্যাপারে এখনো আশাবাদী জাতীয় নাগরিক পার্ট...

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম!
০৭ মে ২০২৬

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম!

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগা...

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী
০৭ মে ২০২৬

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই