গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৩ মে ২০২৬

মেনু

লক্ষ্মীপুরের জকসিন-পোদ্দার বাজার সড়ক ভাঙনে জনদুর্ভোগ চরমে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০৩:৪৭ এএম ২০২৬
লক্ষ্মীপুরের জকসিন-পোদ্দার বাজার সড়ক ভাঙনে জনদুর্ভোগ চরমে
ছবি

ছবি -আজকের প্রত্যাশা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুরের জকসিন-পোদ্দার বাজার সড়ক চরম বেহাল অবস্থায় পড়েছে। সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও কোথাও জমে থাকা পানি ও কাদা–পানিতে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পথে চলাচল করছেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, জকসিন থেকে পোদ্দার বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের অধিকাংশই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বৃষ্টির পানি জমে অনেক গর্ত ছোট ছোট জলাশয়ে পরিণত হয়েছে। যানবাহনগুলো ধীরগতিতে ও ঝাঁকুনির মধ্যে চলাচল করছে, এতে প্রায়ই ছোট–বড় দুর্ঘটনা ঘটছে।

এই সড়কটি দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী নোয়াখালীর চাটখিল উপজেলার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সড়কের পাশে রয়েছে প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্তত ৫টি বাজার। ভাঙা সড়কের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হচ্ছে এবং রোগীদের হাসপাতালে নিতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

স্থানীয় বাসিন্দা, চালক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। গর্তে পানি জমে থাকায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পোদ্দার বাজার অঞ্চলে প্রতিদিন কয়েক কোটি টাকার বাণিজ্য হলেও সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এতে সময় ও খরচ উভয়ই বেড়ে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বহুবার সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, সড়কটি সংস্কারের জন্য দুটি প্রকল্পের আওতায় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। পাশাপাশি মূল কাজ শুরুর আগেই জরুরি ভিত্তিতে কিছু অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
সানা/আপ্র/১২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার দুইজন নিহত
১৩ মে ২০২৬

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার দুইজন নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় সাতক্ষীরার দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তাদের গ্রামে...

মেহেরপুরে নানা আয়োজনে নার্স দিবস পালিত
১৩ মে ২০২৬

মেহেরপুরে নানা আয়োজনে নার্স দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি: র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত...

কসবায় সীমান্ত হত্যার ন্যায়বিচার দাবি
১২ মে ২০২৬

কসবায় সীমান্ত হত্যার ন্যায়বিচার দাবি

নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী কসবা উপজেলা শ...

গাজীপুরে মাসব্যাপী করমেলা উদ্বোধন
১২ মে ২০২৬

গাজীপুরে মাসব্যাপী করমেলা উদ্বোধন

মানিক সরকার, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনকে পরিকল্পিত ও স্বনির্ভর নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই