গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৩ মে ২০২৬

মেনু

কসবায় সীমান্ত হত্যার ন্যায়বিচার দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০৩:৪৯ এএম ২০২৬
কসবায় সীমান্ত হত্যার ন্যায়বিচার দাবি
ছবি

মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী কসবা উপজেলা শাখার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন -ছবি আজকের প্রত্যাশা

নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী কসবা উপজেলা শাখার সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটায়। তবে বিভিন্ন স্থানে সফরের কারণে দেরি হওয়ায় তিনি বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলন শুরু করেন।

শুরুতে তিনি উপস্থিত সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও সমবেত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে সমবেত হয়েছি। কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মো. মুরসালিন (২০) ও নবীর হোসেন (৫৫) প্রাণ হারিয়েছেন। আমরা নিহতদের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের কান্না ও আর্তনাদ আমাদের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

তিনি বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং নিরস্ত্র বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ভারত সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ী সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি আরও বলেন, সীমান্তে এ পর্যন্ত শত শত বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এই রক্তপাত আর চলতে দেওয়া যায় না। সীমান্তে গুলি নয়, শান্তি চাই—এটাই আজ কোটি মানুষের দাবি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন আর আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চাই। সীমান্তে ফেলানীর মতো আর কোনো লাশ যেন না ঝুলে থাকে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।

দেশের স্বার্থ ও মানুষের জীবনের নিরাপত্তার জন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিচার না পাওয়া পর্যন্ত এ প্রতিবাদ অব্যাহত থাকবে। এ সময় তিনি সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে তীব্র সমালোচনা করেন।
সানা/আপ্র/১২/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার দুইজন নিহত
১৩ মে ২০২৬

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার দুইজন নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় সাতক্ষীরার দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তাদের গ্রামে...

মেহেরপুরে নানা আয়োজনে নার্স দিবস পালিত
১৩ মে ২০২৬

মেহেরপুরে নানা আয়োজনে নার্স দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি: র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত...

লক্ষ্মীপুরের জকসিন-পোদ্দার বাজার সড়ক ভাঙনে জনদুর্ভোগ চরমে
১২ মে ২০২৬

লক্ষ্মীপুরের জকসিন-পোদ্দার বাজার সড়ক ভাঙনে জনদুর্ভোগ চরমে

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুরের জকসিন-পোদ্দার বাজার সড়ক চ...

গাজীপুরে মাসব্যাপী করমেলা উদ্বোধন
১২ মে ২০২৬

গাজীপুরে মাসব্যাপী করমেলা উদ্বোধন

মানিক সরকার, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনকে পরিকল্পিত ও স্বনির্ভর নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই