গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০২ এএম ২০২৬
শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা
ছবি

ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

এনবিআর জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউকে (৪৩) নজরদারিতে রাখা হয়। পরে বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ওই যাত্রীর শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার শরীর থেকে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার। এগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকানো ছিল। উদ্ধার করা সোনার মোট ওজন সাড়ে কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।

এনবিআর আরো জানায়, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। এছাড়া ‘কাস্টমস আইন, ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী সোনার বিষয়ে কোনো নথি বা দলিলও প্রদর্শন করতে পারেননি।

আইনি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে ‘কাস্টমস আইন, ২০২৩’-এর ১৯১ ধারা অনুযায়ী এগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। একই সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসি/আপ্র/০৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মানিকগঞ্জে ঘুরে দেখতে পারেন পাঁচ দর্শনীয় স্থান
০৪ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে ঘুরে দেখতে পারেন পাঁচ দর্শনীয় স্থান

ঢাকার কাছেই ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সৌন্দর্যের অনন্য সমন্বয় ঘটেছে মানিকগঞ্জে। রাজধানী ঢাকা থেকে প্র...

ডেঙ্গুমুক্ত নগর ও দখলমুক্ত ফুটপাত গড়ার ঘোষণা ডিএনসিসির
২৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুমুক্ত নগর ও দখলমুক্ত ফুটপাত গড়ার ঘোষণা ডিএনসিসির

নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর এবং দখলমুক্ত ফুটপাত গড়ে তুলে তা জনগণের ব্যবহারে...

যাত্রীদের সুবিধায় মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বৃদ্ধির উদ্যোগ
১৩ আগস্ট ২০২৬

যাত্রীদের সুবিধায় মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বৃদ্ধির উদ্যোগ

রাতের ভিড় কমাতে ও যাত্রীদের সুবিধার জন্য মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা...

পদ্মায় ট্রলারডুবি, ২৩টি কোরবানির গরুসহ ব্যবসায়ী নিখোঁজ
২৬ মে ২০২৬

পদ্মায় ট্রলারডুবি, ২৩টি কোরবানির গরুসহ ব্যবসায়ী নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে