গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

যাত্রীদের সুবিধায় মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বৃদ্ধির উদ্যোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৪৯ এএম ২০২৬
যাত্রীদের সুবিধায় মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বৃদ্ধির উদ্যোগ
ছবি

ছবি সংগৃহীত

রাতের ভিড় কমাতে ও যাত্রীদের সুবিধার জন্য মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী মাস থেকেই ট্রেন চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। সেক্ষেত্রে মেট্রোরেলের শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। এ ছাড়া শেষ ট্রেনের মাঝখানে ২০ মিনিটের বিরতি কমে দাঁড়াবে ৭ থেকে ৮ মিনিটে।


ডিএমটিসিএল সূত্র জানায়, রাতে সময় বাড়াতে ট্রেনের চালক বা অপারেটর বাড়াতে হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগ শেষ হয়েছে যাদের প্রশিক্ষণ চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এরপর তাদের দিয়ে ট্রেন চালানো শুরু হবে। এছাড়া রাতে সময় বাড়ালে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতির কাজ কীভাবে করা হবে, সেই পরীক্ষা-নিরীক্ষাও চলছে বলে জানা গেছে।

গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়। তবে যাত্রী সংখ্যা ১০ হাজারের মত বেড়ে এখনও ভিড় হচ্ছে প্রচুর। আর তাই রাতে শেষ ট্রেনের ভিড় সামাল দিতে আবারও যাত্রার সময় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ডিএমটিসিএল।

কেএমএএ/আপ্র/১৩.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

মানিকগঞ্জে ঘুরে দেখতে পারেন পাঁচ দর্শনীয় স্থান
০৪ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে ঘুরে দেখতে পারেন পাঁচ দর্শনীয় স্থান

ঢাকার কাছেই ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সৌন্দর্যের অনন্য সমন্বয় ঘটেছে মানিকগঞ্জে। রাজধানী ঢাকা থেকে প্র...

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা
০৪ অক্টোবর ২০২৬

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্ট...

ডেঙ্গুমুক্ত নগর ও দখলমুক্ত ফুটপাত গড়ার ঘোষণা ডিএনসিসির
২৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুমুক্ত নগর ও দখলমুক্ত ফুটপাত গড়ার ঘোষণা ডিএনসিসির

নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর এবং দখলমুক্ত ফুটপাত গড়ে তুলে তা জনগণের ব্যবহারে...

পদ্মায় ট্রলারডুবি, ২৩টি কোরবানির গরুসহ ব্যবসায়ী নিখোঁজ
২৬ মে ২০২৬

পদ্মায় ট্রলারডুবি, ২৩টি কোরবানির গরুসহ ব্যবসায়ী নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে