গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মেনু

মানসিক চাপে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে নাবিকদের আত্মহত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২৬ এএম ২০২৬
মানসিক চাপে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে নাবিকদের আত্মহত্যার চেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মধ্যে মানসিক চাপ নিয়ে সামরিক বাহিনীর সদস্যদের পরিবার ও কংগ্রেস সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

ইরান যুদ্ধের কারণে তরীর পাঁচ হাজার নাবিক ও সেনা মাসের পর মাস সমুদ্রে অবস্থান করছে।

এ পরিস্থিতিতে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলে মার্কিন সামরিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

দু’টি সামনের সারির বিশেষ সামরিক পত্রিকা নেভি টাইমস এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপসের খবরে বলা হয়, তরীর ভেতরের শোচনীয় পরিবেশ এবং মানসিক চাপের কারণে নাবিকরা কয়েকবার সেখান থেকে সাগরে লাফিয়ে পড়ার চেষ্টা করেছেন।


রণতরীটি প্রায় ৯ মাস ধরে সাগরে অবস্থান করছে। এই দীর্ঘ সময়ে কোনও স্বাভাবিক বন্দর বিরতি বা মাটিতে পা রাখার সুযোগ পাননি এর হাজার হাজার নাবিক ও মেরিন সেনা।

তরীটি টানা ২৫০ দিনের বেশি তীরে না ভিড়ে সমুদ্রে ছিল, যা আধুনিক সময়ে কোনও মার্কিন বিমানবাহী রণতরীর জন্য রেকর্ড বলে জানিয়েছে ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা।

মূলত পশ্চিম এশিয়ায় ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার কারণে এই রণতরীটিকে সেখানে অনির্দিষ্টকালের জন্য মোতায়েন রাখা হয়েছে। নাবিকদের পরিবারের পক্ষ থেকে রণতরীর ভেতরের বাস অযোগ্য পরিবেশ নিয়ে ক্ষোভ জানানো হয়েছে।

তরীতে পর্যাপ্ত ও পুষ্টিকর খাবারের ঘাটতি দেখা দিয়েছে। বাথরুমগুলো ভেঙে পড়েছে এবং শাওয়ারগুলোতে ছত্রাক জমে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। কিছুদিন আগে রণতরীর লন্ড্রি বিভাগে আগুন লাগার কারণে প্রায় ৬০০ নাবিক তাদের ঘুমানোর বিছানা বা বাঙ্ক হারান।


গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রায় ২০০ নাবিক পরিবারের সদস্য তাদের উদ্বেগের কথা জানান। ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’

এর প্রতিবেদনে বলা হয়, এক নারী জানিয়েছেন, তার স্বামী সেদিন তাকে বার্তা দিয়ে বলেছিলেন, তিনি পরদিন আর ঘুম থেকে বেঁচে উঠতে চান না।

আরেক নাবিকের স্ত্রী নেভি টাইমস’কে জানান, সমুদ্রে থাকার মেয়াদ বারবার বাড়তে থাকায় তার স্বামী একপর্যায়ে জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন।

অন্য আরেক ঘটনায় এক নাবিক লাফ দিতে গেলে তার সহকর্মী তাকে টেনে ধরে ডেকে ফিরিয়ে এনে রক্ষা করেন।

রণতরীর ভেতরের জীবনযাত্রার পরিস্থিতি নিয়ে অভিযোগ করে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য মাইক লেভিন বলেছেন, গোসলখানা নষ্ট, শৌচাগার নষ্ট, কয়েক সপ্তাহ ধরে অচল লন্ড্রি ব্যবস্থা, দীর্ঘ সময় গরম পানির সংকট এবং খাবারের ঘাটতি রয়েছে।

সাবান, ডিওডোরেন্ট ও টুথপেস্টের মতো প্রয়োজনীয় সামগ্রীর সংকটের কথাও উল্লেখ করেন তিনি।

কলোরাডোর ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জেসন ক্রো বলেন, আব্রাহাম লিংকনের নাবিক ও তাদের পরিবারের ওপর চাপ ‘সপ্তাহে সপ্তাহে বাড়ছে’।

তিনি নিজেও সাবেক সেনা রেঞ্জার এবং আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করেছেন বলে জানান।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সেনেটররাও। এক সেনেটর বলেন, আব্রাহাম লিংকনের নাবিকদের তরী থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টার খবর পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে, তার ‘ভয়ংকর সতর্কসংকেত।

আব্রাহাম লিংকন ২০২৫ সালের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে যাত্রা করে।

প্রথমে দক্ষিণ চীন সাগরে যাওয়ার কথা থাকলেও পরে সেটিকে পশ্চিম এশিয়ায় পাঠানো হয় ২৮ ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর কারণে।

রণতরীটির সাগরে মোতায়েনের মেয়াদ মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও যুদ্ধের কারণে মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়েছে।

এমএস নাউয়ের তথ্যানুযায়ী, এই সময়ে ৫ হাজারের বেশি সদস্যের এই ক্রুরা মাত্র দুই দিন তীরে কাটানোর সুযোগ পেয়েছেন, ডিসেম্বরে গুয়ামে এবং জুলাইয়ে ওমানে।

এপ্রিলেও রণতরীর পরিস্থিতি নিয়ে সমালোচনা হয়েছিল। তখন নিম্নমানের ও পরিমাণে কম খাবারের ছবি প্রকাশের পাশাপাশি পানির সংকট, নষ্ট লন্ড্রি মেশিন ও গোসলখানাতেও সমস্যার খবর আসে। 
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ অবশ্য এসব অভিযোগকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

তবে এসব অভিযোগ ওঠার মধ্যেই আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে। ‘দ্য গার্ডিয়ান’

এর প্রশ্নের জবাবে নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, দীর্ঘমেয়াদে সাগরে মোতায়েন নাবিক ও তাদের পরিবারের ওপর গুরুতর চাপ’ তৈরি করে। তবে তাদের স্বাস্থ্য ও কল্যাণ নৌবাহিনীর অগ্রাধিকার।

তরীতে চিকিৎসক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, ধর্মীয় কর্মকর্তা এবং মোতায়েনকালীন মানসিক সহায়তার জন্য কাউন্সেলর রয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা।

তার দাবি, আব্রাহাম লিংকন থেকে পাওয়া সাম্প্রতিক খবরে পরিষ্কার পানি, সচল শীতাতপনিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা অব্যাহত থাকার কথা বলা হয়েছে।

তাছাড়া, মার্কিন নৌবাহিনী আব্রাহাম লিংকনে নাবিকদের আত্মহত্যার চিন্তা বা চেষ্টার ঘটনা বেড়েছে, এমন কোনও তথ্য তাদের হাতে নেই বলেও জানিয়েছে।


ডিসি/আপ্র/১৩/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

মক্কা চুক্তির তিন দেশ পাকিস্তান-সৌদি-তুরস্ক, কার সামরিক শক্তি কতটা
১৩ আগস্ট ২০২৬

মক্কা চুক্তির তিন দেশ পাকিস্তান-সৌদি-তুরস্ক, কার সামরিক শক্তি কতটা

গত শুক্রবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে পাকিস্তান, তুরস্ক ও...

বিতর্কিত দ্বীপ সফরে পুতিন, জাপানের কড়া প্রতিক্রিয়া
১৩ আগস্ট ২০২৬

বিতর্কিত দ্বীপ সফরে পুতিন, জাপানের কড়া প্রতিক্রিয়া

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ সফরের কড়...

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি পুনর্বহাল নিয়ে কোনো অগ্রগতি হয়নি: ইরান
১৩ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি পুনর্বহাল নিয়ে কোনো অগ্রগতি হয়নি: ইরান

পারস্য উপসাগরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে প্রচেষ্টা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র তীব্র মতবিরোধে লিপ্ত হয়ে আছ...

ইতালির জাতীয় নির্বাচনের আগে তরুণদের আস্থা হারাচ্ছেন মেলোনি
১৩ আগস্ট ২০২৬

ইতালির জাতীয় নির্বাচনের আগে তরুণদের আস্থা হারাচ্ছেন মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার দেশটির তরুণদের মধ্যে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে, জনমত জরিপে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই