গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৩৫ এএম ২০২৬
জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে জর্ডানের সেনাবাহিনী।

বৃহস্পতিবারের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে আম্মান।

 

পরবর্তীতে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলার বিষয়টি স্বীকার করে বলেছে, সেখানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

জর্ডান সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘‘বৃহস্পতিবার ভোরের দিকে ইরান থেকে জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শনাক্ত করা হয়।

পরবর্তীতে আমাদের নির্ধারিত প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী সব ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করা হয়েছে।’’

 

অন্যদিকে এক বিবৃতিতে ইরানের আইআরজিসি বলেছে, ‘‘যুক্তরাষ্ট্র আপনার দেশের (জর্ডান) দখলকৃত সামরিক ঘাঁটি ব্যবহার করে কেশম দ্বীপে দুটি সাধারণ বসতবাড়িতে বাঙ্কার-বাস্টার বোমা ফেলে বিমান হামলা চালিয়েছে।

মার্কিন ওই বিমান হামলায় এক দম্পতি ও তাদের এক সন্তান নিহত এবং আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে।’’

কয়েক দিনের সাময়িক বিরতির পর বুধবার রাতে আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।

জর্ডানে মার্কিন বাহিনীর ওপর আগের হামলার জবাবে এবার ইরানে ‘ভারী’ বিমান হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

নতুন করে দুই দেশের মধ্যে আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল। পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা বৃহস্পতিবার বলেছেন, উত্তেজনা কমানোর আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।


ডিসি/আপ্র/৩০/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
২৯ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডাবলিনে দ্য নিউইয়র্ক টাইমসের গেমস বিভাগের প্রকৌশল নির্বাহী...

ইসরায়েলকে আর মার্কিন সামরিক সহায়তা নয়
২৯ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে আর মার্কিন সামরিক সহায়তা নয়

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে আরব-প্রধান দুটি রাজনৈতিক জোটকে অংশগ্রহণে নিষেধাজ্ঞার পর দেশটিক...

শনির চাঁদে পৃথিবীর অণুজীবের টিকে থাকার ইঙ্গিত
২৯ সেপ্টেম্বর ২০২৬

শনির চাঁদে পৃথিবীর অণুজীবের টিকে থাকার ইঙ্গিত

শনির উপগ্রহ এনসেলাডাসে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ দীর্ঘদিনের। বরফে ঢাকা এই উ...

ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র, মন্তব্য জয়শঙ্করের
২৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র, মন্তব্য জয়শঙ্করের

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের অনুসৃত কৌশলগত স্বায়ত্তশাসনের কূটনৈতিক পথেই হাঁটছে বলে মন্তব্য করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে