গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের নেশন অব ইসলামের নেত্রী খাদিজা ফারাখানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০২:৪১ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের নেশন অব ইসলামের নেত্রী খাদিজা ফারাখানের মৃত্যু
ছবি

নেশন অব ইসলামের প্রধান লুই ফারাখান এবং স্ত্রী খাদিজা ফারাখান -ছবি ফনটেইন মোহাম্মদের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মুসলিম ও কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনভিত্তিক সংগঠন ‘নেশন অব ইসলাম’-এর দীর্ঘদিনের নেতা লুই ফারাখানের স্ত্রী ও সংগঠনের ফার্স্ট লেডি খাদিজা ফারাখান মারা গেছেন। তিনি ২৭ জুন ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

মিডল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী, নেশন অব ইসলামের শুরা এক্সিকিউটিভ কাউন্সিল এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে সম্মানিত নেতা লুই ফারাখান গভীর শোকের সঙ্গে অবহিত করছেন, তাঁর ৭২ বছরের জীবনসঙ্গী মাদার খাদিজা আল্লাহর কাছে ফিরে গেছেন।’

সংগঠনের অনুসারীদের কাছে ‘মাদার খাদিজা’ নামে পরিচিত এই নেত্রী নেশন অব ইসলামের বিকাশ ও নেতৃত্ব গঠনে সাত দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের দক্ষিণাংশে অবস্থিত মারিয়াম মসজিদ ছিল সংগঠনের কেন্দ্র, যেখানে ফারাখান পরিবারের বসবাস।

খাদিজা ফারাখানের পূর্বনাম ছিল বেটসি রস। ১৯৫৩ সালের ১২ সেপ্টেম্বর তিনি লুই ইউজিন ওয়ালকটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যিনি পরবর্তীতে লুই ফারাখান নামে পরিচিত হন। ১৯৫৫ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং একই বছরে তাঁর স্বামী নেশন অব ইসলাম আন্দোলনে যুক্ত হন। দম্পতির নয়জন সন্তান ছিল।

খাদিজা শুধু সংগঠনের নেতার স্ত্রী হিসেবেই নয়, নিজেও আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯৭ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘মিলিয়ন উইমেন মার্চ’-এ তিনি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘একটি জাতি তার নারীদের অবস্থানের চেয়ে বেশি উচ্চতায় উঠতে পারে না।’

১৯৩০ সালে প্রতিষ্ঠিত নেশন অব ইসলাম যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন। সংগঠনটি পরবর্তীতে এলিজা মুহাম্মদের নেতৃত্বে বিস্তৃত হয় এবং অর্থনৈতিক ও সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলে।

পরে লুই ফারাখান ১৯৭৭ সালে সংগঠন পুনর্গঠন করেন এবং এর কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদভিত্তিক কর্মসূচি পুনরুজ্জীবিত করেন। সেই ধারার বিকাশে খাদিজা ফারাখান দীর্ঘ সময় ধরে সমর্থন ও নেতৃত্বের পাশে ছিলেন।

খাদিজা ফারাখানের মরদেহ বুধবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিকাগোর মারিয়াম মসজিদে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। আগামী শুক্রবার সকাল ১১টায় একই মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
সানা/ডিসি/আপ্র/৩০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে
১২ অক্টোবর ২০২৬

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বি...

আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প
১২ অক্টোবর ২০২৬

আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প

মেক্সিকো উপসাগর ও অন্টারিও হ্রদের নাম পরিবর্তনের উদ্যোগের পর এবার আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের না...

এআই বিনিয়োগে ৩ শতাংশ প্রবৃদ্ধির আশা আইএমএফের
১২ অক্টোবর ২০২৬

এআই বিনিয়োগে ৩ শতাংশ প্রবৃদ্ধির আশা আইএমএফের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোয় জোরালো বিনিয়োগ বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে ধরে র...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট
১২ অক্টোবর ২০২৬

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট

ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সমন্বয়ে নতুন গবেষণার জন্য যৌথভাবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই