গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২০:০৬ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০৫:৩৩ এএম ২০২৬
বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক
ছবি

অভিযুক্ত বেল্লাল সরদার -ছবি সংগৃহীত

বাগেরহাট শহরে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী বেল্লাল সরদার (৪৭)-এর বিরুদ্ধে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।

গত রোববার (২৮ জুন) সন্ধ্যার আগে শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আটক বেল্লাল সরদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার মৃত তোতা সরদারের ছেলে। তিনি পেশায় দিনমজুর। নিহত রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। দীর্ঘদিন ধরে দুই কন্যাসন্তানকে নিয়ে তারা নাগেরবাজার এলাকার মমিন উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে বেল্লাল সরদার তাঁর ছোট মেয়েকে কোচিং সেন্টার থেকে নিয়ে এসে মায়ের অসুস্থতার কথা বলেন। বাসায় ফিরে মেয়েটি মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শহরের কেবি মাছ বাজার এলাকা থেকে বেল্লাল সরদারকে আটক করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সানা/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই