গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৪৪ এএম ২০২৬
নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে
ছবি

নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করেছে মার্কিন বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টার দিকে সশস্ত্র রক্ষীরা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে একটি হেলিকপ্টারে করে ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে গেছে। যেখানে স্থানীয় সময় দুপুরে তাদের শুনানির মুখোমুখি হতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টেইনের আদালতে তোলা হবে মাদুরো ও তার স্ত্রীকে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মাদুরোক হেলিকপ্টার থেকে টেনেহিঁচড়ে নামানো হচ্ছে। হাতে হাতকরা পড়ার কারণে তিনি হেলিকপ্টার থেকে নামতে পারছিলেন না। ফলে তাকে অনেকটা টেনে নামানো হয়। হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানি, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তবে মাদুরো স্ত্রীর ও ফাস্ট লেডি সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সেটি নিয়ে কিছু বলেননি তিনি।

এরআগে ১৯৮৯ সালে পানামা আক্রমণের পর লাতিন আমেরিকায় সবচেয়ে বড় মার্কিন হস্তক্ষেপে হিসেবে গত শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

মধ্যরাতে রাজধানী কারাকাসে একটি বিশাল সামরিক অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে মার্কিন সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স। হেলিকপ্টারে করে তাদের প্রাসাদ থেকে প্রথমে ক্যারিবিয়ান অঞ্চল অবস্থারত মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ইও জিমা’তে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিউইয়র্কে, পরে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার রাখা হয়।

সূত্র: রয়টার্স

ওআ/আপ্র/০৫/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

দিল্লিতে তিন হাজার বিক্ষোভকারী মুক্ত, হেফাজতে দীপকে ও ধ্রুব
১১ অক্টোবর ২০২৬

দিল্লিতে তিন হাজার বিক্ষোভকারী মুক্ত, হেফাজতে দীপকে ও ধ্রুব

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আটক হওয়া প্রায় তিন...

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়
১০ অক্টোবর ২০২৬

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চলছে। জ...

‘প্রধানমন্ত্রী আম্বানি, ক্ষমা করুন’, মাস্কের কটাক্ষ
১০ অক্টোবর ২০২৬

‘প্রধানমন্ত্রী আম্বানি, ক্ষমা করুন’, মাস্কের কটাক্ষ

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমতি নিয়ে বিতর্কের মধ্যে দেশটির শিল্পপতি মুকেশ আম্বানিকে কটা...

এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
১০ অক্টোবর ২০২৬

এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘মহাসমাবেশ ও বিক্ষোভ’ কর্মসূচি ডেকেছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি (সিজে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে