গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২০:২৯ এএম ২০২৬
স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি
ছবি

এটি নরেন্দ্র মোদির প্রাপ্ত ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা -ছবি এনডিটিভি

স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননা ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৫ জুন) রাজধানী ব্রাতিস্লাভায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

এটি নরেন্দ্র মোদির প্রাপ্ত ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। ইউরোপ সফরের অংশ হিসেবে ১৫ জুন নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করেন তিনি। এ সফরে ইউরোপের প্রথম গন্তব্য হিসেবে স্লোভাকিয়াকে বেছে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

১৯৯৩ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়া ভেঙে পৃথক দুটি রাষ্ট্র-চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার জন্ম হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্লোভাকিয়ার আত্মপ্রকাশের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটি সফর করলেন।

সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, “ব্রাতিস্লাভায় ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ গ্রহণ করে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। স্লোভাকিয়ার জনগণ ও সরকারের প্রতি আমার এবং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ সম্মাননা ভারত ও স্লোভাকিয়ার স্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করলাম।”

সামরিক ও বেসামরিক-উভয় ক্ষেত্রেই ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস’ স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে বিবেচিত। এ সম্মাননা শুধুমাত্র বিদেশি নাগরিকদের প্রদান করা হয়।

মোদির এ সফরে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা ও অন্যান্য সহযোগিতামূলক খাতসহ মোট ১১টি চুক্তি সই করেছে ভারত ও স্লোভাকিয়া। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/১৭/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই