গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৮ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ১৪:০৩ এএম ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) দক্ষিণ ফিলিপাইনে উদ্ধারকারীরা একটি ধসে পড়া সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন।

সোমবার মিন্দানাও উপকূলের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে ভবন ধসে পড়েছে, ভূমিধস হয়েছে এবং দক্ষিণাঞ্চলীয় দ্বীপটির একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়।

স্থানীয় উদ্ধারকারী মিশেল চুয়া বুধবার এএফপিকে জানান, উদ্ধার অভিযানের শুরুতে প্রাণ শনাক্তকারী যন্ত্র একটি ‌‌‘দুর্বল স্পন্দন’ শনাক্ত করেছিল। কিন্তু যখন মরদেহের কাছে পৌঁছায়... তখন প্রাণের কোনো চিহ্ন ছিল না।

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন
চুয়া আরও জানান, মৃতদেহটি দুটি বিমের মাঝে চাপা পড়া অবস্থায় পাওয়া গেছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১৭ জন নিখোঁজ রয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিহতদের অধিকাংশই দাভাও অক্সিডেন্টাল প্রদেশের বাসিন্দা ছিলেন এবং তাদের বেশিরভাগই ভূমিধস বা ভবনধসে নিহত হয়েছেন।

এসি/আপ্র/১০/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই