গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক মাসে ৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানোর দাবি শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ১০:২৭ এএম ২০২৬
এক মাসে ৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানোর দাবি শুভেন্দুর
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এক মাসের মধ্যেই প্রায় ৪ হাজার ৮০০ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সীমান্তবর্তী বিভিন্ন ‘হোল্ডিং সেন্টারে’ আটক আরও ৮৩৬ জনের নথিপত্র যাচাই-বাছাই চলছে।

সোমবার (৮ জুন) কলকাতায় বিজেপির একটি প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে প্রায় ১০০ কিলোমিটার জমি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরও ৫৫৬ কিলোমিটার জমি হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শুভেন্দু অধিকারীর দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতার বাইরে থাকা ব্যক্তিদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে আইনানুগ প্রক্রিয়ায় ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় আইনে অনুপ্রবেশকারীদের জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফের কাছে হস্তান্তরের বিধান থাকলেও অতীতে পশ্চিমবঙ্গে তা কার্যকর করা হয়নি।

তার ভাষায়, সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ হোল্ডিং সেন্টার স্থাপন করা হয়েছে। সেখান থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। বর্তমানে ৮৩৬ জন সেখানে অবস্থান করছেন এবং তাদের বিষয়েও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত না হলে দেশের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের জনসংখ্যাগত চিত্রে পরিবর্তন ঘটেছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুপ্রবেশবিরোধী অভিযান ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে এটি প্রথম আনুষ্ঠানিক পরিসংখ্যানভিত্তিক বক্তব্য বলে মনে করা হচ্ছে।

এসি/আপ্র/০৯/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে