গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ১৭:৩৪ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মুসল্লি এবং দুইজন কিশোর সন্দেহভাজন হামলাকারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। 

স্থানীয় সময় সোমবার (১৮ মে) দুপুরের কিছু আগে সান ডিয়েগো শহরের ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক পুলিশ অভিযান শুরু হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তারা মসজিদের বাইরে গুলিবিদ্ধ তিনজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নিরাপত্তাকর্মী ছিলেন, যিনি আরও বড় ধরনের প্রাণহানি ঠেকাতে ভূমিকা রেখেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ প্রধান স্কট ওয়াহল আল-জাজিরাকে বলেন, নিরাপত্তাকর্মীর সাহসী ভূমিকার কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হয়নি।

পরে কয়েক ব্লক দূরে একটি গাড়িতে দুই সন্দেহভাজন কিশোরকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তারা নিজেরাই নিজেদের গুলি করেছে।

তদন্তকারীরা ঘটনাটিকে ঘৃণামূলক হামলা হিসেবে বিবেচনা করছে। তদন্তে গাড়ির ভেতর থেকে ইসলামবিদ্বেষী লেখা, বিদ্বেষমূলক সামগ্রী এবং আত্মহত্যার নোট পাওয়া গেছে বলে জানা গেছে।

এফবিআই স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত চালাচ্ছে। পাশাপাশি একটি অস্ত্র সন্দেহভাজনের পরিবারের বাড়ি থেকে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি এমন সময় ঘটেছে যখন মুসলিম বিশ্বে হজের প্রস্তুতি চলছিল। এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত উদ্দেশ্য ও পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এসি/আপ্র/১৯/০৫/২০২৬
 

 

 

সংশ্লিষ্ট খবর

সোনিয়া গান্ধীর ইতালির পৈতৃক বাড়িতে জাদুঘর হচ্ছে
২১ নভেম্বর ২০২৬

সোনিয়া গান্ধীর ইতালির পৈতৃক বাড়িতে জাদুঘর হচ্ছে

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ইতালির পৈতৃক বাড়িটি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন ইতালিপ্রব...

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে বালেন্দ্র শাহ
২১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন বালেন্দ্র শাহ। আগামীকাল রোববার (২২ ন...

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বললো মিয়ানমার
২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বললো মিয়ানমার

রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অ...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত
২০ নভেম্বর ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে