গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতীয়দের সোনা কিনতে মানা করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬ পিএম, ১১ মে ২০২৬ | আপডেট: ২০:২৯ এএম ২০২৬
ভারতীয়দের সোনা কিনতে মানা করলেন মোদি
ছবি

ছবি সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি জ্বালানি ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে এই আহ্বান এসেছে বলে জানানো হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, এবং ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মোদি নাগরিকদের ঘরে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম), অনলাইন মিটিং এবং ভিডিও কনফারেন্সের অভ্যাস আবারো গ্রহণের পরামর্শ দিয়েছেন। তার মতে, এসব পদ্ধতি জ্বালানি সাশ্রয়ে সহায়ক হতে পারে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তাই জ্বালানি আমদানিতে ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা জরুরি।

এছাড়া মোদি বিয়েতে আপাতত সোনা কেনা কমানোর আহ্বান জানান। তার মতে, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে অর্থনীতিতে চাপ হ্রাস করা সম্ভব হবে। পাশাপাশি তিনি ভোজ্যতেল ব্যবহারে সংযম এবং কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক চাষাবাদের দিকে এগোনোর পরামর্শ দেন। 

তিনি আরো বলেন, রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং মাটির স্বাস্থ্যও রক্ষা পাবে।

মোদি প্রশাসনের এই আহ্বান এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে অস্থিরতা তৈরি করেছে।

এসি/আপ্র/১১/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই