গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে ৩৪ শতাংশে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৪২ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে ৩৪ শতাংশে
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে রয়টার্স-ইপসোস পরিচালিত এক নতুন জনমত জরিপে উঠে এসেছে -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে রয়টার্স-ইপসোস পরিচালিত এক নতুন জনমত জরিপে উঠে এসেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান নিয়ে তাঁর নীতিগত অবস্থানের কারণে নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে জানানো হয়েছে।

চার দিন ধরে পরিচালিত এবং গত সোমবার (২৯ এপ্রিল) শেষ হওয়া জরিপে দেখা যায়, বর্তমানে মাত্র ৩৪ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সমর্থন করেন। এর আগের ১৫ থেকে ২০ এপ্রিলের জরিপে এই সমর্থন ছিল ৩৬ শতাংশ।

২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার সময় ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ। এরপর ধীরে ধীরে তা কমতে থাকে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত এবং জ্বালানির দাম বৃদ্ধির পর তাঁর জনপ্রিয়তায় বড় ধাক্কা লাগে।

সর্বশেষ জরিপ অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকাকে মাত্র ২২ শতাংশ মানুষ সমর্থন করেছেন, যা আগের জরিপে ছিল ২৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ৪০ শতাংশের বেশি বেড়ে প্রতি গ্যালন প্রায় ৪ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে। এর ফলে সাধারণ পরিবারগুলোর ওপর চাপ বেড়েছে বলে জরিপে উল্লেখ করা হয়। একই সঙ্গে ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জরিপে দেখা যায়, রিপাবলিকানদের মধ্যে প্রায় ৭৮ শতাংশ এখনো ট্রাম্পকে সমর্থন করেন। তবে একই দলের ৪১ শতাংশ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

মধ্যবর্তী নির্বাচনে স্বতন্ত্র ভোটারদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে বিশ্লেষণে বলা হয়েছে। জরিপে দেখা যায়, স্বতন্ত্র ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটরা ১৪ পয়েন্টে এগিয়ে আছে। ৩৪ শতাংশ ডেমোক্র্যাটকে সমর্থন করেছেন, আর রিপাবলিকানদের সমর্থন দিয়েছেন ২০ শতাংশ ভোটার। প্রায় এক চতুর্থাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি।

ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে নিত্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে জয়ী হন। তবে বর্তমান জরিপে অর্থনৈতিক ব্যবস্থাপনায় তাঁর জনপ্রিয়তা নেমে এসেছে ২৭ শতাংশে, যা তাঁর আগের মেয়াদের তুলনায়ও নিম্ন।

সাম্প্রতিক এই জরিপ যুক্তরাষ্ট্রজুড়ে অনলাইনে পরিচালিত হয়। এতে মোট ১ হাজার ২৬৯ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন, যাদের মধ্যে ১ হাজার ১৪ জন নিবন্ধিত ভোটার ছিলেন।
সানা/আপ্র/২৯/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম
১৪ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম

বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়...

কলকাতায় মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা
১৪ অক্টোবর ২০২৬

কলকাতায় মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাটে বাড়ির সামনে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী...

লাদাখে ২৮ স্থানের নাম প্রকাশে ভারতের বিরোধিতা চীনের
১৩ অক্টোবর ২০২৬

লাদাখে ২৮ স্থানের নাম প্রকাশে ভারতের বিরোধিতা চীনের

ভারতের একতরফাভাবে প্রতিষ্ঠিত তথাকথিত ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল’কে চীন কখনো স্বীকৃতি দেয়নি। একই সঙ্গে...

ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে সন্দিহান ট্রাম্প
১৩ অক্টোবর ২০২৬

ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে সন্দিহান ট্রাম্প

ইরানকে চীন ও রাশিয়া কোনো উল্লেখযোগ্য সহায়তা দিচ্ছে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে