গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পশ্চিমবঙ্গ নির্বাচনে শুভেন্দুকে ঘিরে উত্তেজনা, হামলার অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:২৩ এএম ২০২৬
পশ্চিমবঙ্গ নির্বাচনে শুভেন্দুকে ঘিরে উত্তেজনা, হামলার অভিযোগ
ছবি

পশ্চিমবঙ্গ নির্বাচনে শুভেন্দুকে ঘিরে উত্তেজনা, হামলার অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলাকালে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারীকে ঘিরে উত্তেজনার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ এপ্রিল) ভোটের দিনে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে প্রায় ৩ কোটি ২১ লাখ ভোটার ভোট দেন।

ভোট পরিস্থিতি পর্যবেক্ষণে ভবানীপুর এলাকার একটি বুথে গেলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘিরে ধরে হামলার চেষ্টা করেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পাল্টা ‘জয় শ্রীরাম’ এবং ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান দেন। পরে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, যারা সেখানে উপস্থিত ছিল তারা ভোটার নয়, বাইরের লোকজন। তিনি তাদের বাংলাদেশি মুসলিম বলেও উল্লেখ করেন এবং দাবি করেন, তারা ভীত অবস্থায় ছিল।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে সাংবাদিকদের তিনি বলেন, বুথে যাওয়ার পর তাকে ঘিরে ধরে মারধরের চেষ্টা করা হয়।

এর আগে গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। আজ দ্বিতীয় ধাপের ভোট শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে আগামী কয়েকদিন পরে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।

বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং তারা টানা তিনবার সরকার গঠন করেছে। এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এএনআই
সানা/আপ্র/২৯/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে