গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মেনু

ওজন কমানোর ওষুধ ‘ওয়েগোভি’ ট্যাবলেটকে অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৪:০৫ এএম ২০২৬
ওজন কমানোর ওষুধ ‘ওয়েগোভি’ ট্যাবলেটকে অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (এফডিএ) ওজন কমানোর জনপ্রিয় ওষুধ ওয়েগোভি-এর ট্যাবলেট সংস্করণ অনুমোদন দিয়েছে। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক জানিয়েছে, এটি এ ধরনের প্রথম ওজন কমানোর ট্যাবলেট, যা এফডিএ’র অনুমোদন পেল। ফলে ওজন কমানোর চিকিৎসায় একটি নতুন যুগের সূচনা হলো বলে মনে করা হচ্ছে।


ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক আরো জানিয়েছে, দিনে একবার খাওয়ার এই ট্যাবলেটটি ইনজেকশনের একটি সহজ ও সুবিধাজনক বিকল্প, এবং এতে ইনজেকশনের মতোই ওজন কমবে।


এদিকে ওজেম্পিক-এর মতো অনুরূপ ওষুধগুলো মূলত টাইপ–২ ডায়াবেটিসের চিকিৎসার জন্য অনুমোদিত হলেও পরবর্তীতে ওজন কমানোর ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

নোভো নরডিস্ক জানায়, তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে ওয়েগোভি ট্যাবলেট ব্যবহারে অংশগ্রহণকারীদের গড় ওজন ১৬.৬ শতাংশ কমেছে। প্রায় ১,৩০০ জন অংশগ্রহণকারীর মধ্যে এক-তৃতীয়াংশের ক্ষেত্রে ২০ শতাংশ বা তার বেশি ওজন হ্রাস লক্ষ্য করা গেছে।


ওষুধটির ট্যাবলেট সংস্করণ ২০২৬ সালের জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে আনা হবে বলে আশা করা হচ্ছে।

নোভো নরডিস্কের প্রধান নির্বাহী মাইক ডাউস্টার বলেন, রোগীরা এখন দিনে একবার খাওয়ার এমন একটি ট্যাবলেট পাবেন, যা মূল ওয়েগোভি ইনজেকশনের মতোই ওজন কমাতে সাহায্য করবে।


চ্যালেঞ্জিং একটি বছর পার করার পর এই অনুমোদন নোভো নরডিস্কের বিক্রি বাড়াতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি লাভজনকতা নিয়ে সতর্কবার্তা দেওয়ার পর কোম্পানিটির শেয়ারের দাম কমে গিয়েছিল। এছাড়া এলি লিলি’র মতো প্রতিদ্বন্দ্বী ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখেও রয়েছে প্রতিষ্ঠানটি।

তবে এই ঘোষণার পর নিউইয়র্কে আফটার-আওয়ার্স লেনদেনে নোভো নরডিস্কের শেয়ার প্রায় ১০ শতাংশ বেড়েছে।

সূনে রয়েছে।


এসি/আপ্র/২৩/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ, সীমান্তে কড়াকড়ি
২৯ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ, সীমান্তে কড়াকড়ি

ভারতের পশ্চিমবঙ্গ-এ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এ...

জাতিসংঘ সম্মেলনে ইরানকে সহসভাপতি নির্বাচন
২৮ এপ্রিল ২০২৬

জাতিসংঘ সম্মেলনে ইরানকে সহসভাপতি নির্বাচন

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনে ইরান-কে সহসভাপতি হিসেবে মনোনীত করা নিয়ে যুক...

হজে গিয়ে মৃত্যু, জান্নাতুল বাকিতে দাফন হলেন জামালপুরের শিক্ষক
২৮ এপ্রিল ২০২৬

হজে গিয়ে মৃত্যু, জান্নাতুল বাকিতে দাফন হলেন জামালপুরের শিক্ষক

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি মো. আব্দুল হাই ব...

বিরিয়ানি–তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ জনের মৃত্যু
২৮ এপ্রিল ২০২৬

বিরিয়ানি–তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ জনের মৃত্যু

ভারতের মুম্বাই শহরে বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের চার সদস্যের রহস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই