গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

যুদ্ধের মধ্যে আবারো ভূমিকম্প ইরানে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০১ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:১৫ এএম ২০২৬
যুদ্ধের মধ্যে আবারো ভূমিকম্প ইরানে
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার সপ্তম দিনে আবারো ভূমিকম্পে কাঁপল ইরান। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) ইরানের বন্দর আব্বাসের ৭৪ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ইরানের আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের  হামলা শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। তার ভাষ্য, ট্রাম্প বলেন, ইরানের আকাশ-প্রতিরোধী ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী আর নেতৃত্ব কিছুই আর নেই।
 
সূত্র: খালিজ টাইমস

এসি/০৭/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন
১০ নভেম্বর ২০২৬

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পা...

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরির টাটা ইলেকট্রনিকস কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে তিন...

এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
১০ নভেম্বর ২০২৬

এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ায় ৮৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্...

পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী
১০ নভেম্বর ২০২৬

পুরোনো সোফায় মিললো রোলেক্স, রাতারাতি কোটিপতি নারী

পুরোনো আসবাব কেনার সময় তার ভেতরে মূল্যবান কোনো সম্পদ লুকিয়ে থাকতে পারে—এমনটা সচরাচর কেউ ভাবেন না। তব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই