গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৩ এএম ২০২৬
পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর একে একে পদত্যাগ করছেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ইতোমধ্যে ৩ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি নাগরিক অধিকার বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিত ধীলনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এই দায়িত্বে থাকাকালে ধীলন প্রায় ৩০টি অঙ্গরাজ্য থেকে ভোটার নিবন্ধনের তালিকা সংগ্রহের ব্যর্থ প্রচেষ্টার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এই প্রচেষ্টাটি এমন সময়ে চালানো হয়েছিল যখন এই সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে।

একাধিক মার্কিন গণমাধ্যমে ধীলনের পদত্যাগপত্র প্রকাশ করেছে। অব্যাহতিপত্রে ধীলন বলেছেন, তিনি অক্টোবরেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং নির্বাচন পর্যন্ত নিজ পদে বহাল থাকতে সম্মত হয়েছিলেন।

শুক্রবার ব্ল্যাঞ্চ আরও জানিয়েছেন , জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ এবং ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনেসও পদত্যাগ করেছেন।

কুইনোনেস এমন কয়েকজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম তদারকি করছিলেন, যাদের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ ছিলো যে এই কর্মকর্তারা তাকে ক্ষমতা থেকে অপসারণের চেষ্টা করেছিলেন।

ট্রাম্পের শাসনামলে বিচার বিভাগ এমন অনেক ব্যক্তির বিরুদ্ধে মামলা পরিচালনা করেছে, যাদের তিনি নিজের শত্রু বলে মনে করতেন। অভিযোগ আনতে অনিচ্ছুক বা অক্ষম হওয়ার কারণে বেশ কয়েকজন প্রসিকিউটরকে তাদের চাকরি হারাতে হয়েছে।

বিচার বিভাগের দায়ের করা একটি আলোচিত মামলায়, এফবিআই-এর সাবেক পরিচালক জেমস কোমিকে এপ্রিল মাসে অভিযুক্ত করা হয়। কোমির বিরুদ্ধে অভিযোগ—তিনি ইনস্টাগ্রামে সামুদ্রিক ঝিনুকের ছবি সম্বলিত একটি পোস্টের মাধ্যমে ট্রাম্পের জীবননাশের হুমকি দিয়েছিলেন।

সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

এসি/আপ্র/০৭/১১/২০২৬

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ঘুমের শ্বাসকষ্টের চিকিৎসায় বাড়তে পারে শুক্রাণুর মান
০৭ নভেম্বর ২০২৬

ঘুমের শ্বাসকষ্টের চিকিৎসায় বাড়তে পারে শুক্রাণুর মান

ঘুমের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা শুধু ফুসফুস বা মস্তিষ্কের ওপরই প্রভাব ফেলে না, পুরুষের প্রজননক্ষমতা...

শিশু যৌন নিপীড়নমূলক সামগ্রী, গ্রেফতার মেগানের বাবা
০৭ নভেম্বর ২০২৬

শিশু যৌন নিপীড়নমূলক সামগ্রী, গ্রেফতার মেগানের বাবা

ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ ও প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা টমাস মার্কেলকে শিশু যৌন ন...

আলীগড় বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি নাশরা নাঈম
০৭ নভেম্বর ২০২৬

আলীগড় বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি নাশরা নাঈম

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নি...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
০৭ নভেম্বর ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে