গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

শিশু যৌন নিপীড়নমূলক সামগ্রী, গ্রেফতার মেগানের বাবা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৯ এএম ২০২৬
শিশু যৌন নিপীড়নমূলক সামগ্রী, গ্রেফতার মেগানের বাবা
ছবি

টমাস মার্কেলকে শিশু যৌন নিপীড়নমূলক সামগ্রী রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে

ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ ও প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা টমাস মার্কেলকে শিশু যৌন নিপীড়নমূলক সামগ্রী রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি দপ্তর এক বিবৃতিতে জানায়, ফ্লোরিডার লেকল্যান্ডের বাসিন্দা ৮২ বছর বয়সী টমাস মার্কেলের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নমূলক সামগ্রী রাখার একটি অভিযোগ আনা হয়েছে। শুক্রবারই ট্যাম্পার একটি আদালতে তাকে হাজির করার কথা রয়েছে।

সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রথম সহকারী অ্যাটর্নি বিল এসাইলি বলেন, টমাস মার্কেলের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ছবি-সংবলিত শিশু যৌন নিপীড়নমূলক সামগ্রী রাখার অভিযোগ রয়েছে। তিনি বলেন, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। ফেডারেল আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তারা মামলা পরিচালনা করবেন।

মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) টমাস মার্কেলকে গ্রেফতার করেছে। এ বিষয়ে মেগান মার্কেলের একজন মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

গ্রেফতারের খবরটি প্রথম প্রকাশ করে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হয়, লেকল্যান্ডে একটি প্রবীণ আবাসন কেন্দ্র থেকে টমাস মার্কেলকে গ্রেফতার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, মেক্সিকো ও ফিলিপিন্সের একটি স্টোরেজ ইউনিটেও একই ধরনের সামগ্রী পাওয়া গেছে।

টমাস মার্কেল এর আগে কিছুদিন ফিলিপিন্সে বসবাস করেছিলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মাসে দেশটির কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।

এদিকে ব্রিটিশ পুলিশ গত মাসে জানিয়েছিল, ২০১৯ সালে অভিযোগগুলো প্রথম সামনে আসার পর সেগুলোর নথি বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে তাদের যে উদাসীনতা ছিল, তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন গুরুতর অভিযোগগুলো বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হবে।

তবে টমাস মার্কেল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, অভিযোগগুলো সত্য নয়, বরং ‘অসুস্থ মিথ্যাচার’।

২০১৮ সালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারিকে বিয়ে করেন মার্কিন নাগরিক মেগান মার্কেল। বাবার বিরুদ্ধে অভিযোগের খবর শুনে তিনি ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন বলে জানিয়েছেন।

টমাস মার্কেল হলিউডের সাবেক সফল টেলিভিশন লাইটিং ডিরেক্টর ও চিত্রগ্রাহক। পেশাগত জীবনে তিনি এমি পুরস্কারও পেয়েছেন। বর্তমানে ৮২ বছর বয়সী টমাস বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
সানা/আপ্র/৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘুমের শ্বাসকষ্টের চিকিৎসায় বাড়তে পারে শুক্রাণুর মান
০৭ নভেম্বর ২০২৬

ঘুমের শ্বাসকষ্টের চিকিৎসায় বাড়তে পারে শুক্রাণুর মান

ঘুমের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা শুধু ফুসফুস বা মস্তিষ্কের ওপরই প্রভাব ফেলে না, পুরুষের প্রজননক্ষমতা...

আলীগড় বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি নাশরা নাঈম
০৭ নভেম্বর ২০২৬

আলীগড় বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি নাশরা নাঈম

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নি...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
০৭ নভেম্বর ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দ...

পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা
০৭ নভেম্বর ২০২৬

পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর একে একে পদত্যাগ করছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে